আগামীকাল, ১৪ নভেম্বর, শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হবে Bihar Election Final Exit Poll–এর বাস্তব পরীক্ষা—ভোট গণনা। ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে ২,৬০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭.৪ কোটি ভোটার। ১৯৫১ সালের পর এই প্রথম রেকর্ড ৬৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে, যা রাজনৈতিক অঙ্ককে আরও জটিল ও অপ্রত্যাশিত করেছে। সব মিলিয়ে এই নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে সর্বোচ্চে।
এই পরিস্থিতিতে দেশের প্রায় সব বড় এক্সিট পোল এনডিএ–র বড় জয়ের ইঙ্গিত দিয়েছে। বিজেপি নেতা অমিত শাহের দাবি—NDA ১৬০-এর বেশি আসন পাবে, এবং সেই আনন্দে ইতিমধ্যেই বিজেপির রাজ্য কার্যালয় থেকে পাড়াপাড়া পর্যন্ত সাজসজ্জার প্রস্তুতি শুরু। পাটনায় এক বিজেপি কর্মী এমনকি ৫০১ কেজি লাড্ডুর অর্ডারও দিয়ে ফেলেছেন।


Bihar Election Final Exit Poll: INDIA 117, NDA 120! বিহারে সরকার নির্ভর করছে নির্দলদের উপর
কিন্তু সংখ্যার খেলায় সবসময়ই ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রম তুলে ধরছে নজরবন্দি ডট ইন–এর করা Bihar Election Final Exit Poll, যেখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের প্রথম ওপিনিয়ন পোল (১৪ অক্টোবর প্রকাশিত) জানিয়েছিল—লড়াই অত্যন্ত কাছাকাছি হবে। সেই সময় NDA–র সম্ভাব্য আসন ছিল ১২৬–১৩৪, আর INDIA–র সম্ভাব্য আসন ১০৯–১১৭। ব্যবধান ছিল অতি সামান্য।
এরপর গত ১১ নভেম্বর প্রকাশিত প্রাথমিক বুথ ফেরত সমীক্ষায় NDA–কে সামান্য এগিয়ে দেখা গিয়েছিল। কিন্তু আজ প্রকাশিত Bihar Election Final Exit Poll বলছে—এখনও কিছুই সুষ্পষ্ট নয়। বরং আরও হাড্ডাহাড্ডি পরিস্থিতি তৈরি হয়েছে।

ফাইনাল সমীক্ষা অনুযায়ী, INDIA জোট পেতে পারে ১১৭ টি আসন। এর মধ্যে RJD একাই পেতে পারে ৭৭টি আসন, যা জোটের মেরুদণ্ড হয়ে উঠতে পারে। কংগ্রেস পেতে পারে ২১টি আসন এবং বামপন্থীরা পেতে পারে ১৫টি আসন। বাকি ৪টি আসন যেতে পারে INDIA–র অন্যান্য শরিকদের ভাগ্যে।


অন্যদিকে NDA পেতে পারে মোট ১২০টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে দুই সিট দূরে। BJP এই সমীক্ষা অনুযায়ী উঠে আসছে ৭৪টি আসন নিয়ে, যা রাজ্যে তাদের সর্বোচ্চ সাফল্যগুলোর মধ্যে একটি হতে পারে। JD(U) পেতে পারে ৪০টি আসন এবং LJP+RLM জোট পেতে পারে ১০টি আসন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—নির্দল বা জোটবিহীন প্রার্থীরা পেতে পারেন ৬টি আসন, এবং নজরবন্দির বিশ্লেষণ অনুযায়ী এদের হাতেই সরকার গঠনের চাবিকাঠি থাকবে। অর্থাৎ, কোনও জোটই এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না, এবং ক্ষমতার দৌড় শেষমেশ নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক সমীকরণের উপর।
Bihar Election Final Exit Poll দেখাচ্ছে, NDA–র ‘অত্যধিক জয়ের’ দাবি বাস্তবে মিলতে নাও পারে। যদিও BJP-র শক্তিশালী পারফরম্যান্স তাদের জয়ের পথ প্রসারিত করছে, তবুও JD(U)-র আংশিক ক্ষতি এবং LJP–র কাটা ভোট NDA–কে কিছু আসনে পিছিয়ে দিতে পারে। অন্যদিকে INDIA–র প্রচার, RJD–র গ্রামীণ ক্যাডার শক্তি এবং উচ্চ ভোট–টার্নআউট বড় ভূমিকা নিতে পারে।
বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৫। ম্যাজিক ফিগার ১২২। Bihar Election Final Exit Poll অনুযায়ী, INDIA–র ১১৭ এবং NDA–র ১২০ আসন পাওয়া—এই দুই ফলাফলই দেখাচ্ছে এক অসম্ভব টানটান পরিস্থিতি। যেখান থেকে সরকার গঠনের ভবিষ্যৎ নির্ভর করছে নির্দলদের সিদ্ধান্তের উপর।
আগামীকাল ইভিএম খুললেই জানা যাবে, সংখ্যার অঙ্কে কে এগিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে Bihar Election Final Exit Poll স্পষ্ট জানিয়ে দিচ্ছে—এই নির্বাচন হবে এক অতি ক্ষুদ্র ব্যবধানের লড়াই, এবং শেষ ফল ঘোষণা পর্যন্ত কেউই নিশ্চিন্ত নয়।








