নজরবন্দি ডিজিটাল এক্সক্লুসিভ: আসন্ন বিহার বিধানসভা নির্বাচন সামনে রেখে ফের সরগরম জাতীয় রাজনীতি। রাস্তাঘাট, গ্রাম-পঞ্চায়েত থেকে শহরের টাউন হল—সর্বত্র এখন আলোচনা Bihar Election 2025 Exit Poll নিয়ে। এই প্রেক্ষাপটেই নজরবন্দি ডিজিটাল টিম পরিচালিত এক্সক্লুসিভ জনমত সমীক্ষা জানাচ্ছে বড় ইঙ্গিত—NDA জোট সামান্য এগিয়ে, কিন্তু INDIA জোটও সমানে সমান চাপ তৈরি করছে। ফলে ভোটের সামান্য তারতম্যেই পাল্টে যেতে পারে বিহারের রাজনৈতিক সমীকরণ।
বিহারের বিধানসভায় মোট ২৪৩টি আসন। এই নির্বাচনে মুখোমুখি দুটি প্রধান জোট—NDA এবং INDIA Bloc। NDA-র প্রধান শক্তি BJP ও JDU, সঙ্গে রয়েছে LJP (Ram Vilas faction), HAM, এবং RLM। অন্যদিকে INDIA জোটে রয়েছে RJD, Congress, এবং Left front।
কে কোথায় দাঁড়িয়ে
NDA জোট এবার ২৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে।
সেখানে BJP ও JDU লড়ছে ১০১টি করে আসনে।
LJP পেয়েছে ২৯টি, আর HAM ও RLM পেয়েছে ৬টি করে আসন।
অন্যদিকে INDIA জোটের আসন বণ্টন:
RJD – ১৩৫, Congress – ৬১, Left – ৩১ এবং অন্যান্য ১৬ আসনে লড়াই। এই ভারসাম্য স্পষ্টভাবে দেখায় যে উভয় পক্ষই সর্বোচ্চ শক্তিতে মাঠে নেমেছে।

Bihar Election 2025 Exit Poll — নজরবন্দি এক্সক্লুসিভ
(সমীক্ষা, গ্রামীণ-শহরভিত্তিক মতামত + সংগৃহীত মাঠ তথ্যের ভিত্তিতে)
সম্ভাব্য আসন
NDA = 118 – 136 (সামান্য এগিয়ে)
INDIA = 103 – 121 (কড়া প্রতিদ্বন্দ্বী)
Others / Independents = 6 – 12 (সরকার গঠনের চাবিকাঠি হতে পারে)
দলভিত্তিক সম্ভাব্য ফলের চিত্র
BJP 60 – 72
JDU 42 – 55
LJP (Ram Vilas) 10 – 14
RJD 58 – 70
Congress 21 – 29
Left 12 – 19

কোন অঞ্চল খেলা ঘোরাবে?
সীমাঞ্চল (Seemanchal) – মুসলিম ভোটের নির্ভরতা
মগধ ও মিথিলা অঞ্চল – JDU বনাম RJD ক্লোজ ফাইট
সারণ বেল্ট – BJP বনাম RJD সরাসরি লড়াই
সুতরাং Bihar Election 2025 Exit Poll স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে: সরকার গড়ার দৌড়ে NDA এগিয়ে, কিন্তু INDIA এখনও খেলায়, এবং Others হতে পারে কিংমেকার।
এক কথায়:
বিহারের ময়দান এখনও উত্তপ্ত — চূড়ান্ত রায় মিলবে গণনার দিন।







