নজরবন্দি ব্যুরোঃ প্রবীণদের জন্য বড় সুখবর, এবার ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) করে রাখলে প্রাপ্ত অর্থের পরিমাণ আরও খানিকটা খানিকটা বেশি পাওয়া যাবে। কিন্তু কিভাবে? এই সুবিধার জন্যে অনেকেই নিজের সঞ্চিত অর্থ এফডি করে রাখেন। এবার বেশ কিছু ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য FD-তে সর্বোচ্চ সুদ দেওয়ার ব্যবস্থা করেছে। আর এই সুদের পরিমাণ ৯% পর্যন্ত।
আরও পড়ুনঃ অনুব্রতর কেস ডায়েরি দেখে চমকে গেলেন বিচারক, কী এমন হল?
আরবিআই রেপো রেট (Repo Rate) বৃদ্ধি: আরবিআই (Reserve Bank of India) ক্রমাগত রেপো রেট বৃদ্ধি করছে, যার প্রভাব সরাসরি ব্যাঙ্কের ডিপোজিট স্কিমের সুদের হারের উপর পড়েছে। যেমন FD, রেকারিং ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট। এবার অনেক প্রবলেম নাগরিকদের জন্য FD সুদের হার বৃদ্ধি করেছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India): BOI সিনিয়র সিটিজেনদের এফডি-তে ৭.৭৫% সুদ দিচ্ছে। এই সুবিধা ভোগ করার জন্য ৭৭৭ দিনের মেয়াদের এফডিতে বিনিয়োগ করতে হবে। নতুন সুদের হার ১লা নভেম্বর ২০২২ থেকে প্রযোজ্য হয়েছে।
ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank): ৭৫০ দিন মেয়াদী FD-র ক্ষেত্রে ফেডারেল ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ সুদ দিচ্ছে। এই সুবিধায় ১০ই অক্টোবর ২০২২ থেকে চালু হয়েছে।
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank): কোন সিনিয়র সিটিজেন ইয়েস ব্যাংকে নিজের এফ ডি করলে তিনি ৭.৫ শতাংশ হারে শোধ পাবেন। এইজন্য গ্রাহকদের ৩৬ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়েদের FD করতে হবে। ৩রা নভেম্বর ২০২২ থেকে এই সুদের হার প্রযোজ্য।

এসবিএম ব্যাঙ্ক (SBM Bank): এসবিএম ব্যাংকে ৩ বছর থেকে ১০ বছর মেয়াদী এভরি করলে প্রবীণ নাগরিকেরা ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। ১৫ ই নভেম্বর ২০২২ থেকে এই নিয়ম প্রযোজ্য হবে।
ডিবিএস ব্যাঙ্ক (DBS Bank): এই ব্যাংকে ৬০০ দিনের মেয়াদ পূর্ণ এফবিতে ৭.৭৫ শতাংশ হারে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে। তিন থেকে চার বছর এবং চার থেকে পাঁচ বছরের পরিপক্ক এফ এর উপরের ৭ শতাংশ রিটার্ন পাবেন সিনিয়র সিটিজেনেরা। ১৮ই নভেম্বর ২০২২ থেকে এই নিয়ম কার্যকরী হবে।
প্রবীণদের জন্য বড় সুখবর, ফিক্সড ডিপোজিটে ওপর মিলবে ৯% সুদ

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাদের সিডনি আর সিটিসেন্ট গ্রাহকদের জন্য এফডির উপর ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (Unity Small Finance Bank) : এই ব্যাংক FD-তে প্রবীণ নাগরিকদের ৯ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে।



