নজরবন্দি ব্যুরোঃ ১ তারিখ সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখনও অবধি ঘোষণা হয়নি বাজেট অধিবেশনের তারিখ। শোনা যাচ্ছে এবার পিছোতে পারে বিধানসভার বাজেট অধিবেশন। সূত্রের খবর, বিধানসভার বাজেট অধিবেশন হতে পারে মার্চ মাসে। তার কারণ হিসাবে বলা হচ্ছে ১১২ টি বিধানসভা পুরসভার নির্বাচন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ মানব সরস্বতীর বিদায়ে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত শিল্পীরা


আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুর এলাকার নির্বাচন। ২৭ তারিখ রয়েছে ১০৮ টি পুর এলাকার নির্বাচন। এমত অবস্থায় বিভিন্ন দলের নেতারা এই মুহুর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। তাই নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরেই শুরু হতে পারে অধিবেশন। শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হতে পারে অধিবেশন।
এবিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেটাই স্পষ্ট হয়েছে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এখন অর্থমন্ত্রী এবিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন। তাহলে কবে হবে অধিবেশন? তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, করোনার কারণে বিধানসভার ৫০ শতাংশ কর্মচারীদের উপস্থিতি চলছে বাজেট অধিবেশনের প্রস্তুতি। বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এবং অ্যাসেম্বলি কমিটির সমস্ত বৈঠক স্থগিত রাখ হয়েছিল। তবে করোনার প্রকোপ কমতে তা অনেকটাই শিথিল করা হয়েছে। এখন ১০০ শতাংশ কর্মচারী নিয়েই চলছে কাজ।


পিছোতে পারে বিধানসভার বাজেট অধিবেশন, জল্পনা শুরু

এবারেও বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। রাজ্যের মানুষের জন্য তিনি কি কী জনমুখী প্রকল্প ঘোষণা করবেন সেদিকে নজর থাকবে। নজর থাকবে রাজ্যের শিল্প বিনিয়োগের জন্য কী পরিকল্পনা সরকারের? সেদিকেও নজর থাকবে।







