নজরবন্দি ব্যুরোঃ ১৫ বছর পর খুলছে রাজস্থান সেই ভয়ঙ্কর মহলের দরজা। যেখানে বন্দি করে রাখা হয়েছিল মঞ্জুলিকাকে। কিন্তু সেই তালা ভেঙে হাড়হিম মঞ্জুলিকা ফিরছে আবার। এবার তাঁকে তাড়াতে ওঝা হচ্ছে কার্তিক। আপাতত গল্পের এইটুকু অংশ দেখিয়েই মুক্তি পেল ভুলভুলাইয়া টু- এর টিজার।
আরো পড়ুনঃ Tapan Kandu Murder: কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? তা জানতেই জিজ্ঞাসাবাদ ঝালদার আইসিকে


২০০৭ সালে মুক্তি পেয়ছল অক্ষয় কুমার, বিদ্যা বালন, পরেশ রাওয়াল এবং আমিশা প্যাটেল সহ একা ঝাঁক তারকার জুটি নিয়ে মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া। দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছল ছবটি। এবার চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে তারি পার্ট টু।

আগামী ২০ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। তবে ছবির প্রথম লুকেই নজর কেড়েছেন কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে।


হাড়হিম মঞ্জুলিকা ফিরছে আবার, নতুন লুকে কার্তিক

ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানী, তাবু, রাজপাল যাদব সহ একঝাঁক তারকা। ছবির পরিচালনা করেছেন আনিস বাজমেয়ী। এবারেও অবশ্য টি সিরিজের ব্যনারে মুক্তি পাবে ছবিটি। ছবির সঙ্গীত পরিচালনায় প্রীতম।








