Tapan Kandu Murder: কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? তা জানতেই জিজ্ঞাসাবাদ ঝালদার আইসিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এবার ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব সিবিআইয়ের দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তপন খুনে একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া অডিও সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আইসিকে। সিবিআই সূত্রে খবর, কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? সেটাই খোঁজার চেষ্টা করছে সিবিআই।

আরও পড়ুনঃ Test-Tube Baby: টেস্টটিউব বেবির ক্ষেত্রে বড় বদল কেন্দ্রর, নয়া পদ্ধতি নিয়ে জল্পনা

উল্লেখ্য, এর আগেও কংগ্রেস কাউন্সিলর খুনে আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছিল। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান তিনি। আইসির ভূমিকা নিয়ে আদালতের পর্যবেক্ষণে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রথম, আইসির বিরুদ্ধে অভিযোগ উঠলে কেন রাজ্য পুলিশ তাঁকে হেফাজতে নেয়নি? এমনকি যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল তা কেন বাজেয়াপ্ত করা হয়নি?

তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার - Newshut

এরপরেই বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ পুরুলিয়ার বনভবনে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন আইসি। ইতিমধ্যেই সন্দেহ এবং অভিযুক্তদের তালিকায় যারা ছিল তাঁদের তালিকা খতিয়ে দেখছে সিবিআই। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? প্রশ্ন সিবিআইয়ের 

কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? প্রশ্ন সিবিআইয়ের 
কেন দলবদলে চাপ দিচ্ছিলেন আইসি? প্রশ্ন সিবিআইয়ের 

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। সত্যবান প্রামাণিক নামে এক ধাবা মালিককে গ্রেফতার করেছে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, ঝালদার হাটতলার বাসিন্দা ওই ব্যক্তি। সেখানে একটি ধাবা রয়েছে। সত্যবানের বাড়ির কাছেই তপন কান্দুর দাদা নরেন কান্দুর একটি হোটেল রয়েছে বলে জানা যায়। তার আদি বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। পেশায় হেঁসাহাতু ফতে সিং বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী বলে জানা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত