এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার ‘কন্যাশ্রী’ থিমের ট্যাবলো

বাংলার পাশাপাশি পাঞ্জাব, দিল্লি, কেরালার ট্যাবলোকেও বাতিল করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা তিনবছর। দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ গেল বাংলার ট্যাবলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’-এর উপর ভিত্তি করে ট্যাবলোটিকে ডিজাইন করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। বাংলার পাশাপাশি পাঞ্জাব, দিল্লি, কেরালার ট্যাবলোকেও বাতিল করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

আরও পড়ুন: লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

আর দিন দুয়েক পরেই প্রজাতন্ত্র দিবস। সেজে উঠবে রাজধানীর কর্তব্য পথ। সেখানে বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো থাকলেও থাকবে না বাংলার ট্যাবলো। কিন্তু এই প্রথম নয়, এর আগেও বার তিনেক বাংলার ট্যাবলোকে বাদ দিয়েছে কেন্দ্র। অন্যথা হল না এবারেও। ‘কন্যাশ্রী’ মডেলের ট্যাবলো স্থান পেল না দিল্লির সাধারণতন্ত্র দিবসের উদযাপনে।

এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার 'কন্যাশ্রী' থিমের ট্যাবলো

তবে, কলকাতার রেড রোডের কুচকাওয়াজে রাজ্যের জিআই ট‌্যাগ পাওয়া সব পণ্যই স্থান পাবে। ২০০৪ সালে জিআই ট‌্যাগ পাওয়া দার্জিলিংয়ের চা থেকে ২০২৪ সালে স্বীকৃতি পাওয়া রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল, গরদ শাড়ি বা সুন্দরবনের মৌবান মধু থাকবে এবারের প্রদর্শনে।

এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার 'কন্যাশ্রী' থিমের ট্যাবলো

এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার ‘কন্যাশ্রী’ থিমের ট্যাবলো

প্রসঙ্গত, ট্যাবলো নির্বাচনের দায়িত্ব থাকে কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানে আবেদন করা হলেও মডেল ট্যাবলো দেখানোর সুযোগও দেওয়া হয়নি বাংলাকে। এবার ‘কন্যাশ্রী’ থিমে ট্যাবলো সজ্জিত হলেও ২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ট্যাবলো করতে চেয়েছিল রাজ্য। সেবারেও মেলেনি অনুমতি। সেরকমই ২০২০ সালে ‘সেভ ওয়াটার সেভ লাইফ’ এবং ২০১৮ সালে ‘একতাই সম্প্রীতি’ বাতিল হয়েছিল।

এই নিয়ে পরপর তিনবার, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাদ বাংলার 'কন্যাশ্রী' থিমের ট্যাবলো

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন