বাংলায় নতুন জঙ্গি গোষ্ঠী শাহাদাত, STF-এর জালে হবিবুল্লা নামে এক মেধাবী ছাত্র

Militant group Shahadat:জঙ্গি সংগঠন ‘আনসার–আল–ইসলামের’ সঙ্গেও ‘শাহাদাত’ জঙ্গি সংগঠনের যোগ আছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবার বড় সাফল্য পেল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে কয়েকজনকে পাকড়াও করল এসটিএফ। ধৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ হাবিবুল্লা। এসটিএফ সূত্রে খবর, ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গড়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী অত্যন্ত সক্রিয়।

আরও পড়ুনঃ নিট-পিজিরও কি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল? প্রধানমন্ত্রী কে নিশানা রাহুলের

তাছাড়া বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘আনসার–আল–ইসলামের’ সঙ্গেও ‘শাহাদাত’ জঙ্গি সংগঠনের যোগ আছে। সূত্রের দাবি, বিদেশে আত্মগোপন করে সালাউদ্দিন নাসের মডিউলটি অপারেট করে। মূলত সোশাল মিডিয়ায় জাল বিছিয়ে যুবক-যুবতীদের দলে টানত তারা। প্রথমে চলত স্ক্যানিং।

দেখা হত, কারা ইসলামিক মৌলবাদের প্রতি আগ্রহী। তার পর অডিও মেসেজ পাঠিয়ে চলত মগজ ধোলাই। ব্যবহার হত বিশেষ মোবাইল অ্যাপ ‘বিপ’। সোশাল মিডিয়ায় বিশেষ এক গ্রুপে চলত কথাবার্তা। সেই গ্রুপেই এখন কড়া নজর তদন্তকারীদের।

বাংলায় নতুন জঙ্গি গোষ্ঠী শাহাদাত, STF-এর জালে হবিবুল্লা নামে এক মেধাবী ছাত্র

jangi

সূত্রের দাবি, একইভাবেই ‘রিক্রুট’ করা হয়েছিল হবিবুল্লাকে। কম্পিউটার সায়েন্সের এই পড়ুয়া বেশিরভাগ সময়ই মোবাইল, ল্যাপটপে মুখ গুজে থাকত। এলাকায় কারও সঙ্গে বিশেষ মিশত না বলেই দাবি পড়শিদের। তবে আপাত শান্তশিষ্ট, মেধাবী হবিবুল্লা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে, তা মানতে পারছে না এলাকার বাসিন্দারা। তাদের কথায়, এত ছোট একটা ছেলে এই কাজ করবে! বিশ্বাসই হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন