নজরবন্দি ব্যুরোঃ চিংড়ি খেতে ভালবাসেনা এমন মানুষ হাতেগোনা। বাঙ্গালির কাছে চিংড়ি এক অনন্য খাবার। চিংড়ি মাছ যেমন করেই খাওয়া হোক না কেন তার স্বাদের জুড়ি মেলা ভার। চিংড়ি মাছ বিভিন্ন ভাবে খাওয়া যায় যেমন চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝাল বা ঝোল। তবে সব আজ রইলো মা ঠাকুমাদের হেঁশেলের রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই চেকে নিন প্রাচীন মিষ্টির স্বাদ, বানিয়ে ফেলুন জনপ্রিয় মিষ্টি মনোহরা


উপকরন
চিংড়ি মাছ
নুন
হলুদ
পেয়াজ
টমেটো
আদা
রসুন
কালো সর্ষে
সাদা সর্ষে
কাঁচালঙ্কা

প্রণালী
প্রথমে চিংড়ি মাছ মাথা সহ ভালো করে কেটে রেখে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর ভালো করে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে নিন। এরপর পেয়াজ, আদা, রসুন এবং টমেটোর পেস্ট ভালো করে বানিয়ে নিন। এবং এই মিশ্রণটি আলাদা করে রেখে দিন। এরপর অন্যদিকে কালো সর্ষে, সাদা সর্ষে এবং নুন এবং কাঁচালঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এরপর একটি বাটি নিয়ে নিন।


গরম ভাতে খান চিংড়ির বাটি চচ্চড়ি, বহুপুরনো এই রেসিপি

এরপর বাটির মধ্যে চিংড়ি মাছ এবং সমস্ত পেস্ট গুলি ভালো করে মিশিয়ে নিন। এর পর কিছু কাছলঙ্কা চেরা এবং সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিন। এর পর একটি কড়ার মধ্যে কিছু পরিমান জল মিশিয়ে গরম করে নিন। এরপর ওই বাটিটা কিছুক্ষণ ৩০ থেকে ৪০ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি।








