টিআরপিতে বড় পালাবদল! আইপিএল-নির্বাচনের ধাক্কায় ফের শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’

আইপিএল ও নির্বাচনের প্রভাবে কমল প্রায় সব ধারাবাহিকের টিআরপি। তবে ৪.৯ নম্বর নিয়ে আবার শীর্ষে ফিরল ‘পরশুরাম আজকের নায়ক’।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল আর নির্বাচনের আবহে টেলিভিশনের টিআরপি তালিকায় ধাক্কা চলছেই। প্রায় সব ধারাবাহিকের নম্বর কমলেও এই সপ্তাহে আবার পুরনো ছন্দে ফিরেছে ‘পরশুরাম আজকের নায়ক’। মাত্র ৪.৯ নম্বর নিয়েই এবার শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় এই ধারাবাহিক।

টিআরপি-র গ্রাফ গত কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী। ক্রিকেট মরশুম এবং রাজনৈতিক ব্যস্ততার প্রভাব যে দর্শকসংখ্যার উপর পড়েছে, তা এই সপ্তাহের ফলেও স্পষ্ট। আগের তুলনায় প্রায় সব ধারাবাহিকের নম্বরই কমেছে।

এই পরিস্থিতির মধ্যেও এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। বেশ কিছু দিন ধরেই একাধিক গল্পের চরিত্র ও ঘটনাপ্রবাহ একে অপরের সঙ্গে যুক্ত করে দেখানো হচ্ছে। কখনও পরশুরাম-তটিনীর গল্পে দেখা যাচ্ছে বিদ্যাকে, আবার অন্য ধারাবাহিকে ঢুকে পড়ছে গঙ্গার উপস্থিতি। সেই কৌশল দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে বলেই মনে করছেন অনেকেই।

এই সপ্তাহের তালিকায় প্রথম স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। তাদের প্রাপ্ত নম্বর ৪.৯।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারে ধরি ধরি মনে করি। শুরুতে খুব বেশি সাড়া না পেলেও ধীরে ধীরে দর্শকের মধ্যে জায়গা তৈরি করেছে এই ধারাবাহিক। তাদের নম্বর ৪.৮।

এক সময় টানা শীর্ষে থাকা পরিণীতা এই সপ্তাহে নেমে এসেছে তৃতীয় স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৪.৭।

চতুর্থ স্থানে রয়েছে জোয়ার ভাঁটা। এই ধারাবাহিক পেয়েছে ৪.৩।

নতুন শুরু হয়েও চমক দেখিয়েছে ঘূর্ণি। প্রথম সপ্তাহেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে তারা। নম্বর ৪.২।

একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি-ও।

আইপিএল শেষ হওয়ার পর টিআরপি-র ছবিতে আবার বড় পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার। দর্শকের মন ধরে রাখতে আগামী কয়েক সপ্তাহে চ্যানেলগুলির কনটেন্ট কৌশলও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর