১০ কোটির দূর্নীতিতে অভিযুক্ত অর্জুন বললেন, বাংলা যেন দ্বিতীয় পাকিস্তান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ কোটির দূর্নীতিতে অভিযুক্ত অর্জুন বললেন, বাংলা যেন দ্বিতীয় পাকিস্তান! দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রাধারাণী নস্করের গুলিবিদ্ধ হন গতকাল। সেই ঘটনার প্রতিবাদে আজ (মঙ্গলবার) থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। সেই কর্মসূচী থেকেই বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। বাংলা জুড়ে ঘরে-ঘরে মজুত রয়েছে বোমা, পিস্তল। যেন দ্বিতীয় পাকিস্তান।”

আরও পড়ুনঃ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল শিলিগুড়িতে।

উল্লেখ্য, বিজেপির মহিলা মোর্চার নেত্রী রাধারাণী নস্করের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত কে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁকে খুঁজছে পুলিশ। সেই মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবিতেই এদিন আন্দোলনে নামে বিজেপি। টানা অবরোধ করে রাখা হয় ১১৭ নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে ধৃত ৬ জন কে আলিপুর আদালত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

১০ কোটির দূর্নীতিতে অভিযুক্ত অর্জুন বললেন, বাংলা যেন দ্বিতীয় পাকিস্তান! এদিকে অর্জুন সিংহের নাম বড়সড় আর্থিক দুর্নীতি কাণ্ডে জড়িয়েছে। তবে শুধু অর্জুন নয়, তাঁর সাথে অভিযুক্ত তাঁর ভাইপো সৌরভ ও। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পুরসভার নামে বেআইনি অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি টাকা তছরূপ করেছেন অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ! এই মর্মে অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পুরসভার বর্তমান প্রশাসক অরুণকুমার বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানা।

২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরোসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ব্যারাকপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামে একটি  একাউন্ট খোলেন অর্জুন। বর্তমান প্রশাসকের অভিযোগ, সেই অ্যাকাউন্টে ব্যাক্তিগত লেনদেন করতেন অর্জুন এবং সৌরভ। অভিযোগ পত্রে সেই অ্যাকাউন্টের স্টেট্মেন্ট তুলে ধরা হয়েছে। যার ভিত্তিতে অর্জুন সিংহ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে ৯ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ২৭ টাকা ৭২ পয়সা তছরুপের অভিযোগ আনা হয়েছে।

অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন বিজেপি-র টিকিটে। তখন তাঁর ছেলেকে ভাটপাড়া বিধানসভা অর্থাৎ নিজের আসনে টিকিট করিয়ে দেন তিনি। পুত্র পবন ভাটপাড়ার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান বদল হয় ভাটপাড়া পুরসভার। ভাইপো সৌরভ সিংহকে চেয়ারম্যান পদে বসান অর্জুন। কিছুদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর গদি চলে যায় সৌরভের। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। নতুন চেয়ারম্যান অরুণকুমার বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,  চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামক অ্যাকাউন্টটি ব্যারাকপুর থেকে সরিয়ে একই ব্যাঙ্কের ভাটপাড়া শাখায় সরিয়ে নেন অর্জুন সিংহ। অভিযোগ পত্রে এই কথাও উল্লেখ করা হয়েছে। অরুণবাবু পুলিশ এবং অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ কে লিখিতভাবে জানিয়েছেন তিনি চেয়ারম্যান হওয়ার পরে এই একাউন্টটির ব্যাপারে জানতে পারেন। তদন্ত চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত