এবার সল্টলেক যুবভারতীকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার সল্টলেক যুবভারতীকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলল রাজ্য সরকার। গোটা দেশের মতই রাজ্যেও করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় রাজ্যে যত সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে ততই করোনা রোগীর চিকিৎসার জন্য বেডের আকাল দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে এবার তদন্তে সিআইডি, ‘সিট’ গঠনের পরেই ডাক তদন্তকারী অফিসারকে।

সেই সমস্যা সমাধানের জন্য এবার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার। আপাতত এখানে ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টি। তবে এখানে থাকছে না কোনও ইন্টেভসিভ কেয়ার ইউনিট। করোনা চিকিত্‍সার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে টিকাকরণ কর্মসূচি হবে বলেও জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে ওই কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল। আমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিত্‍সার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না।

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যে বেডের আকাল দেখা যায়। সেই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিত্‍সার জন্য গড়ে তোলে রাজ্য সরকার। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল। সেখানেও ২০০ বেড নিয়ে চিকিত্‍সাও শুরু হয়েছে। ওই কাজে রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। তারও আগে থেকে ইডেন গার্ডেন্সকে সেফ হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বর্তমানে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য সেটা ব্যবহার করা হচ্ছে।

এবার সল্টলেক যুবভারতীকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলল রাজ্য সরকার। আর এবার সেই তালিকায় যুক্ত হল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। দেশের অন্যতম ঐতিহ্যশালী এই স্টেডিয়ামে এবার আর্ত রোগীদের সেবার কাজে ব্যবহৃত হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছে দেশের বিশেসজ্ঞ থেকে চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর