‘ইয়াস’ দুর্গতদের পাশে দাঁড়াতে সুন্দরবন পৌঁছল ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ইয়াস’ দুর্গতদের পাশে দাঁড়াতে সুন্দরবন পৌঁছল ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’। অতিমারির আবহেই রাজ্যে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। যার জেরে সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকার মানুষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এমন সময়ে মানুষের পাশে দাঁড়াতে সুন্দরবন পৌঁছে গেল ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেডস’। বাংলার রূপোলী পর্দার তারকাদের এই সংস্থা কঠিন সময়ে মানুষের দিকে বাড়িয়ে দিল সাহায্যের হাত।

আরও পড়ুনঃ ইয়াসের ত্রান বিলি করেই নেতা-কর্মীদের হারানো এনার্জি ফিরিয়ে আনতে চাইছে বিজেপি।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের ত্রাণ পৌঁছে দিতে শনিবার কুমিরমারিতে পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পিয়া চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। সেখান থেকেই নেটমাধ্যমে ত্রাণ বণ্টন সরাসরি দেখান অনুপম। জানান, ‘‘ইয়াস শহরে থাবা না বসালেও তছনছ করেছে গ্রামবাংলা, উপকূল এলাকা। বিশেষ করে সুন্দরবন। নদীর জল উপচে ভেসে গিয়েছে অনেক গ্রাম। তারই একটি কুমিরমারি। আমরা ত্রাণ নিয়ে সকাল থেকেই সেখানে।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তন্ময় ঘোষের সংগঠন ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’ বরাবরই প্রাকৃতিক দুর্যোগ, দুঃসময়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। যুক্ত হয়েছে পিয়া চক্রবর্তীর স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেডস’। পরে সংস্থার সাথে যুক্ত হয়েছে অনুপম, পরমব্রত, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। এই নিয়ে টলি তারকা পরম্ব্রত জানান “আমরা গত বছরেও আমপানের পরে ত্রাণ নিয়ে কুমিরমারি (উত্তর)-এ এসেছিলাম। এ বছর ঝড়ের দাপট কম। বৃষ্টির দাপট বেশি। ফলে, চাষের জমির পাশাপাশি ভেসে গিয়েছে ভেড়ি। সেখানেও ঢুকে পড়েছে সমুদ্রের নোনা জল। সেই জল সরলে তবেই ভেড়িতে আবার মাছ চাষ সম্ভব।”

‘ইয়াস’ দুর্গতদের পাশে দাঁড়াতে সুন্দরবন পৌঁছল ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’। তাই অভিনেতার অনুরোধ, সরকারের পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যেন সুন্দরবনবাসীদের পাশে এসে দাঁড়ান। তবেই তাঁরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যে ত্রান বিলি লাইভ দেখিয়েছেন গায়ক অনুপম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন