প্রথম আইএসএল ডার্বির আগে অধিনায়কের নাম ঘোষণা লাল হলুদ শিবিরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথম আইএসএল ডার্বির আগে অধিনায়কের নাম ঘোষণা লাল হলুদ শিবিরের ।আর মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই আইএসএলের প্রথম ডার্বি খেলতে নেমে পরবে দুই যুযুধান দল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। এবারই প্রথম নতুন স্পন্সরের অধীনে আইএসএল খেলার অনুমতি পেয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও এটিকের সাথে যুক্ত হয়ে নেমে পড়েছে আইএসএলে।

আরও পড়ুনঃ১ ডিসেম্বর থেকে আরও বেশি করে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল

দুই প্রধানের প্রথম ডার্বি আগামীকাল অর্থাৎ ২৭ তারিখ।এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ডার্বি খেলতে নামার আগে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। বহু ঘাটের জল খাওয়া স্কটিশ ডিফেন্ডার তথা অভিজ্ঞ ড্যানিয়েল ফক্সকেই দলের নেতা নির্বাচন করল লাল-হলুদ। তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারের।অনূর্ধ্ব ২১ পর্যায়ে ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়েছিল ড্যানিয়েল ফক্সের। এরপর তিনি স্কটল্যান্ডে চলে যান। ২০০৯ সালে সেই দেশের জার্সিতে ওয়েলসের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ফক্সের।

২০১২ সাল পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে তিনি চারটি ম্যাচ খেলেছেন।২০০৪ সালে প্রিমিয়ার লিগ ক্লাব এভারটনের হাত ধরে পেশাদারী সার্কিটে অভিষেক হয়েছিল ড্যানিয়েল ফক্সের। এরপর ওয়ালসাল, কভেনট্রি সিটি, সেলটিক, বার্নলে, সাউদাম্পটন, নটিংহ্যাম ফরেস্ট এবং উইগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে প্রায় চারশোটি ম্যাচ খেলেছেন স্কটিশ ডিফেন্ডার।

ক্লাব ফুটবলে ১৫ থেকে ১৬টি গোলও করেছেন ফক্স। খেলেছেন নামী-দামী ফুটবলারদের পক্ষে ও বিপক্ষে।কএহেন ফুটবলার যে লাল-হলুদের অন্যতম ভরসা হতে চলেছেন, সে ব্যাপারে নিঃসন্দেহ ফুটবল প্রেমীরা। ৩৪ বছরের সেন্টার ব্যাককে চিনতে ভুল করেননি এসসি ইস্টবেঙ্গের ব্রিটিশ কোচ রবি ফাউলার। অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে ফক্সকেই দলের অধিনায়ক বেছে নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত কতটা সঠিক, তা সময় আসলেই বোঝা যাবে।

প্রথম আইএসএল ডার্বির আগে অধিনায়কের নাম ঘোষণা লাল হলুদ শিবিরের ।২৭ নভেম্বর অর্থাত্‍ শুক্রবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ দিয়েই আইএসএল অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। লড়াই যে কঠিন হবে, তা মেনে নিচ্ছেন লাল-হলুদ অধিনায়ক ফক্স। এই ম্যাচে তাঁর ভূমিকা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাও বুঝতে পারছেন স্কটিশ ডিফেন্ডার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত