নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগেই রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ, চাকরি প্রার্থিদের জন্য সুখবর। রাজ্য পুলিশে ১০ হাজার পদে নিয়োগ। গতকাল রাজ্য ছাড়ার সময়ে ভোটের দিন ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাদের কথা অনুযায়ী চলতি মাসের শেষের দিকেই ঘোষণা করা হবে একুশের বিধানসভা নির্বাচনের দিন।
আরও পড়ুনঃ নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু হল মুখ্যমন্ত্রীর পদযাত্রা
আগামী মার্চ মাসেই পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই নির্বাচনের ফলাফল প্রকাশিত করে সমস্ত প্রক্রিয়া শেষ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাজ্য পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের ৯৭২০টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ৮৬৩২টি কনস্টেবল পদ।
নির্বাচনের আগেই রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ, এছাড়াও সাব ইন্সপেক্টর, লেডি ইন্সপেক্টর ও সশস্ত্র বাহিনীর ইন্সপেক্টর পদও রয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইনের দ্বারা আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ আগামী ২০ ফেরবুয়ারি। ( https://www.jagranjosh.com/articles/wb-police-recruitment-2021-for-constable-si-posts-download-notification-1611209313-1)



