Panchayat Election: অভিষেকের মুখে আচ্ছে দিন, রাজ্য রাজনীতিতে আলোড়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিষেকের মুখে ‘আচ্ছে দিন’, রাজ্য রাজনীতিতে আলোড়ন। পঞ্চায়েত ভোট প্রচার তুঙ্গে, এরই মধ্যে শুক্রবার কাকদ্বীপের সভাতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র তথা বিজেপিকে একহাত নেন।

আরও পড়ুন:সাহায্যের আশা করবেন না, কংগ্রেসকে বার্তা দিয়ে মহাজোট নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা

বিরোধীদের লাগাতার অভিযোগ তৃণমূল মনোনয়ন পেশে বাঁধা দিচ্ছে। এদিনের কাকদ্বীপের হাইভোল্টেজ সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে বলেন, আমরা ৮৫ হাজার আসনে নমিনেশন দিয়েছি, আর বিরোধীরা প্রায় দেড় লাখ আসনে নমিনেশন দিয়েছে।

অভিষেকের মুখে আচ্ছে দিন, রাজ্য রাজনীতিতে আলোড়ন
অভিষেকের মুখে আচ্ছে দিন, রাজ্য রাজনীতিতে আলোড়ন

সভায় অভিষেক পঞ্চায়েত ভোটে বিজেপি সহ বিরোধী অন্যান্য দলগুলোকে নিশানা করে বলেন, ‘মানুষের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসব৷ কথা দিচ্ছি। প্রাপ্য ফিরিয়ে আনব৷ যদি চান আচ্ছে দিন, তাহলে পদ্মের পাপড়ি গুড়িয়ে দিন, হাত-কাস্তে নয়, গ্রামে গ্রামে জোড়া ফুলে ভোট দিন।‘ সভায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখ থেকে এই কতাহ বের হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। রাজ্য রাজনীতিতে অভিষেকের এই বক্তব্য ঘিরে শুরু হয়ে জোর চর্চ্চা ।

abhi2 1

মমতা-অভিষেক রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বহুবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। ১০০ দিনের কাজে বরাদ্দ ছেটে দেওয়া সহ মনেটোরিয়াম, কেন্দ্র রাজ্য সম্পর্ক, জিএসটি ইস্যুতে তৃণমূল থিঙ্ক ট্যাঙ্ক গলা ফাটাচ্ছে।

অভিষেকের মুখে আচ্ছে দিন, রাজ্য রাজনীতিতে আলোড়ন 

অভিষেকের মুখে ‘আচ্ছে দিন’, রাজ্য রাজনীতিতে আলোড়ন
অভিষেকের মুখে ‘আচ্ছে দিন’, রাজ্য রাজনীতিতে আলোড়ন

এদিন পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের আনা সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’ সিপিএম পরিকল্পিতভাবে সন্ত্রাসকে মজ্জাগত করেছিল। কিন্তু আমরা আমাদের কথা রেখেছি। জেলা পরিষদে ১০০% মনোনয়ন হয়েছে৷ আমরা অধিকার হরণ করিনি, ফেরত দিয়েছি। সিপিএম, বিজেপি বলতে পারবে না তাদের মনোনয়ন জমা পড়েনি৷ আমরা কথা দিলে কথা রাখি।‘ সব মিলিয়ে ভোটের আগে কাকদ্বীপের এই সভা শুধু পঞ্চায়েত ভোটের প্রচার মঞ্চই হয়ে উঠল তাইই নয়,লোকসভা নির্বাচনের ক্ষেত্রও তৈরি হয়ে রইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন