ভাঙরের রেশ ধর্মতলায়, ISF-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র শহরের প্রাণকেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙরের রেশ এসে পৌঁছল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। যার জেরে স্তব্ধ হয়ে গেল মধ্য কলকাতার যান চলাচল। ভাঙরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার কলকাতায় সভা ছিল আইএসএফের।

আরও পড়ুনঃ তৃণমূল এবং আইএসএফ-এর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়

দলের কর্মীরা বিক্ষোভ দেখানোর পর তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশ-আইএসএস কর্মীদের হাতাহাতি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আটক করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে।

ভাঙরের রেশ ধর্মতলায়, ISF-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র শহরের প্রাণকেন্দ্র

এদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল দলের তরফে। অভিযোগ, সেই কর্মসূচিতে আসতে আইএসএফ কর্মীদের বাধা দেয় তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি তাঁদের তিনটি পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন আইএসএফ কর্মীরা।

ভাঙরের রেশ ধর্মতলায়, ISF-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র শহরের প্রাণকেন্দ্র

ভাঙরের রেশ ধর্মতলায়, ISF-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র শহরের প্রাণকেন্দ্র

এই ঘটনাকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। যার রেশ এসে পড়ল ধর্মতলায়। আক্রমণ করার অভিযোগ ওঠে নওশাদের দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। উন্মত্ত জনতাকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পাল্টা বাঁশ, লাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন আইএসএফের কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর