ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে

গত ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হিসেবে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগেই গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম (Basirhat TMC Candidate Haji Nurul Islam)। ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আসন্ন নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বসিরহাট, তৃণমূল প্রার্থী অসুস্থ হওয়ায় আপাতত সক্রিয় প্রচার বন্ধ রয়েছে। এনিয়ে চিন্তা বাড়ছে শাসক শিবিরে।

ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষকে আটকে দেখান দম থাকলে’, ‘চায়ে পে চর্চা’য় তুমুল উত্তেজনা

জানা গিয়েছে, গত শনিবার ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন হাজি নুরুল ইসলাম। প্রচার শেষ হওয়ার আগেই বাড়ি ফিরে যান। রবিবার বাড়িতেই ছিলেন, কোনও কর্মসূচিতেই যোগ দেননি। হাজি নুরুলের বর্তমান বয়স ৬০ বছর। প্রথমে মনে করা হয়েছিল, প্রচণ্ড গরম ও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু রবিবার বিকেলের পর শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে শহরের একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তৃণমূল প্রার্থী।

ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে
ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে

এখন কেমন আছেন হাজি নুরুল ইসলাম? হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল নেতার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তাঁর স্ট্রোক হয়েছিল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখাঁ হয়েছে তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন প্রবীণ নেতা। আজ, সোমবার তাঁকে অন্য কেবিনে স্থানান্তরিত করা হতে পারে। তবে বেশ কিছু শারীরিক পরীক্ষা বাকি রয়েছে তাঁর।

ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে

ভোটের মুখে গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি কলকাতার হাসপাতালে

চলতি বছরের শুরুতেই সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali case) রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এই সন্দেশখালি বসিরহাট লোকসভার অন্তর্গত। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান (Nusrat Jahan)। কিন্তু সন্দেশখালির মানুষের অভিযোগ, এলাকার সাংসদকে তাঁরা পাশে পাননি। এমনকি নুসরতকে সেই পরিস্থিতিতে একবারও ঘটনাস্থলে দেখা যায়নি। এছাড়াও তাঁকে ঘিরে অনেক বিতর্ক ছিল। এই নির্বাচনে বসিরহাটের বিদায়ী সাংসদ টিকিট পাবেন কিনা তা নিয়েও সংশয় ছিল। অবশেষে গত ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হিসেবে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর