নজরবন্দি ব্যুরোঃ কয়লা কাণ্ডে এবার CBI নজরে বাঁকুড়ার পুলিশ সুপার। মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোটেশ্বর রাওকে। গত কয়েকমাস ধরেই কয়লা এবং গরু পাচারের চক্রীদের ধরতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একে একে জেরা করছে রাজ্য জুড়ে তালিকায় থাকা লোকজনদের। কয়েকদিন আগেই এই ঘটনায় বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ পাওয়া যায়নি মাঠ, আজ স্বরূপনগরে সভা হলোনা মমতার।


ভোটের আগে, চলতি মাসের ৪ তারিখ গ্রেপ্তার করা হয় বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। এর আগেও কয়েকবার তাঁকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। নাম উঠে এসেছে সরাসরি এসপি্র। আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে সূত্রের খবর,তাঁকে তলব করা হয়েছে অভিযোগ জমা পড়ার পরেও সেসব গ্রাহ্য না করার জন্য।
গত ২ বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। কিন্তু তিনি সেসব গ্রাহ্য করেননি। এই তথ্য সামনে উঠে আসার পরেই তলব করা হয়েছে তাঁকে। আগামীকাল তাঁকে জেয়ার করা হবে নিজাম প্যালেসে।









