নজরবন্দি ব্যুরোঃ বেসরকারিকরণের আগে ব্যাঙ্কের হিসাবের খাতা পরীক্ষা করুক কেন্দ্র। ব্যাঙ্ক বেসরকারিকরণের বিপক্ষে এমনটাই দাবী তুলল ব্যাঙ্ক কর্মীরা। তাঁদের অভিযোগ, গত সাত বছরে মুছে গিয়েছে বিপুল অঙ্কের এনপিএ। তাই সিএজির হস্তক্ষেপ চাইছেন তাঁরা।
আরও পড়ুনঃ Lakhimpur Kheri: কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, সংসদে সুর চড়ালেন বিরোধীরা
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন অভিযোগ, মোদী জমানায়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খাতা থেকে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণ মুছে দেওয়া হয়েছে। এতে ঋণ মুকুব করা হচ্ছে না। বাস্তবে অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে মাত্র ৪.৪৮ লক্ষ কোটি টাকা। যোগ হয়েছে ১৯ লক্ষ টাকার এনপিএ। ঋণের ক্ষত সারাতে কেন্দ্রকে ৩.২৬ কোটি টাকার বেশি পুঁজি ঢালতে হয়েছে। এই মুহুর্তে কত টালার ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সিএজির হস্তক্ষেপ চাইছেন তাঁরা।
ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ১৬ এবং ১৭ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। শোনা যাচ্ছে চলতি অধিবেশনে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই বিলে ১৯৭০ থেকে ১৯৮০ ব্যাঙ্ক কোম্পানি আইন এবং ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার৷
চলতি বছরের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন চলতি দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে সরকার। নীতি আয়োগের বক্তব্যে আভাস মিলেছে নীতি আয়োগের তরফে। সরকারের রি নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় নির্মলা সীতারামনকে কটাক্ষ করে বলেন, “উনি আসলে দেশের ‘বিগেস্ট সেলসউইমেন”। এই সরকার বেচুবাবুর সরকার।
মুছে গিয়েছে বিপুল অঙ্কের এনপিএ, বিপুল ক্ষতির মুখে সরকার

আইনের বিরুদ্ধে সরব হয়েছেন দোলা সেন, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সিপি(আই)এম পলিটব্যুরো সদস্য নিলোৎপাল বসু। টানা দুই দিন ধরে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে অচল হতে আপ্রে ব্যাঙ্কিং পরিষেবা। তাই সমস্ত কর্মচারীদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একই সুর কানারা এবং ইউকো ব্যাঙ্কগুলি। সরকার বেসরকারীকরণের পথে না হাঁটলে তবেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত কর্মচারী সংগঠনগুলির।



