নতুন বছরের প্রথম মাসে কদিন বন্ধ থাকবে ব্যাংক, ছুটির তালিকা দেখে নিয়ে ঠিক করে নিন কবে কবে জরুরী কাজ নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরোবেন। রিজার্ভ ব্যাংক আগে থেকেই ছুটির তালিকা প্রকাশ করে দেয়। জেনে নিন জানুয়ারিতে কবে কবে ব্যাংকের কাজ বন্ধ থাকবে (Bank Holiday in January)?

আরও পড়ুন: মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?
চলতি মাসে ৪ টি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ মোট ৬ টি স্বাভাবিক ছুটি রয়েছে। চলতি মাসে মোট ১৬ টি ছুটি। ১ জানুয়ারি ব্যাংক বন্ধ থাকে, ইতিমধ্যেই সেইদিন পার হয়ে গিয়েছে। তাই হিসেব অনুযায়ী এখন আর ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক।
একনজরে দেখে নিন ছুটির তালিকা
৭ জানুয়ারি- রবিবার
১১ জানুয়ারি- মিশনারি ডে (মিজোরাম)
১২ জানুয়ারি- বিবেকানন্দের জন্মদিন (পশ্চিমবঙ্গ)
১৩ জানুয়ারি- দ্বিতীয় শনিবার
১৪ জানুয়ারি- রবিবার
১৫ জানুয়ারি- মকর সংক্রান্তি, পোঙ্গল, তিরুভাল্লুর দিবস (তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা)

১৬ জানুয়ারি- টুসু পুজো (পশ্চিমবঙ্গ, অসম)
১৭ জানুয়ারি- গুরু গোবিন্দ সিং জয়ন্তী
২১ জানুয়ারি- রবিবার
২৩ জানুয়ারি- নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মবার্ষিকী
২৫ জানুয়ারি- হিমাচল প্রদেশে রাজ্য দিবস উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে।
২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস।
২৭ জানুয়ারি- চতুর্থ শনিবার
২৮ জানুয়ারি- রবিবার
৩১ জানুয়ারি- মি দাম মি ফি (অসম)।
জানুয়ারিতে আর কদিন বন্ধ থাকবে ব্যাংক, রইল ছুটির তালিকা

১৫ দিনেই দেশের সব ব্যাংক বন্ধ (Bank Holiday) নয়। ভিন্ন দিনে ভিন্ন রাজ্যে ব্যাংক হলিডে কার্যকর হবে। রাজ্য অনুসারে এবং সংশ্লিষ্ট রাজ্যের উৎসব বা অনুষ্ঠানের ওপর নির্ভর করে ছুটি নির্ধারণ করা হয়।



