ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে ঢাকার বার্তা, টি২০ বিশ্বকাপ বিতর্কে পাকিস্তানকে পিছন থেকে ছুরি মারল বাংলাদেশ!

টি২০ বিশ্বকাপ বিতর্কের পর ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে বাংলাদেশ। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বললেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি২০ বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে নতুন বার্তা দিল ঢাকা। দেশের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়েছেন, ভুল বোঝাবুঝি মিটিয়ে ভারতের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই আগ্রহী বাংলাদেশ সরকার।

২০২৬ সালের আইসিসি টি২০ বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Muhammad Yunus জাতীয় দলকে ভারতে পাঠাননি। সেই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। আইসিসি বাংলাদেশের ব্যাখ্যা গ্রহণ না করায় শেষ পর্যন্ত তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়।

সম্প্রতি নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের দিনই ভারতের উপ-হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন আমিনুল। সেখানে টি২০ বিশ্বকাপ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, খেলাধুলা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও ভারতের সঙ্গে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

আমিনুল বলেন, আলোচনার মাধ্যমেই দ্রুত সমস্যার সমাধান সম্ভব। তাঁর মতে, কূটনৈতিক জটিলতার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি। যদি আগে থেকেই আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত, তবে দল হয়তো টুর্নামেন্টে খেলতে পারত।

এদিন বাংলাদেশের দুই প্রাক্তন অধিনায়ক Shakib Al HasanMashrafe Mortaza–র বিরুদ্ধে থাকা মামলার প্রসঙ্গেও মন্তব্য করেন আমিনুল। তিনি বলেন, দু’জনেই দেশের কিংবদন্তি ক্রিকেটার। তবে তাঁদের বিরুদ্ধে থাকা আইনি মামলার নিষ্পত্তি রাষ্ট্রীয় স্তরে করতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তাঁরা আবার খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারবেন।

আমিনুলের কথায়, সরকার চায় শাকিব ও মাশরাফি দ্রুত দেশে ফিরে আসুন এবং আবার দেশের ক্রিকেটে অবদান রাখুন। তবে সব কিছুই নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন