নজরবন্দি ব্যুরোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু অংশে জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকার ব্যবহারেরে ওপর জারি করা হল নিষেধাজ্ঞা। কেন এই নিষেধাজ্ঞা? গবেষকরা জানিয়েছেন, কয়েকটি ক্ষেত্রে বিরল রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্টের পরই তড়িঘড়ি জারি করা হয় এই নিষেধাজ্ঞা।
আরও পড়ুনঃ পাবলিক অ্যাকাউন্ট চেয়ারম্যান পদ থেকে সরতে পারেন অধীর, কেন?


কারা এই টিকা গ্রহণ করতে পারবেন সেই ব্যাপারে মার্কিন টিকা বিশেষজ্ঞরা একটি নির্দিষ্ট গাইডলাইন সামনে এনেছেন। গবেষকরা বলেছেন, সেই সকল ব্যক্তি এই টিকা গ্রহণ করতে পারবেন যারা এর আগে কোন টিকা গ্রহণ করেননি। অথবা বিশেষভাবে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার আবেদন করবেন।

বৃহস্পতিবার এই মর্মে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন রেগুলেটর। জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা যারা নিয়েছেন, তাঁদের মধ্যে অনেকের শরীরেই রক্ত জমাট বেঁধে যাচ্ছে। জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিনের উৎপাদন হচ্ছে বেলজিয়ামে।



অন্যান্য টিকাগুলির থেকে এটি কিছুটা আলাদা। একবার টিকার ডোজ নিলেই যথেষ্ট। অন্যান্য টিকার ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট সময় অন্তর দুটি করে ডোজ নিতে হচ্ছে। এক্ষেত্রে সেই ব্যাপার নেই।অন্যদিকে সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যায় জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা।

জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকায় জারি নিষেধাজ্ঞা, কেন? জানুন বিস্তারিত
ফলে দুর্গম স্থান, উষ্ণতর দেশে পাঠানো ও সংরক্ষণ করাও বেশ সহজ। কিন্তু রক্ত জমাট বাঁধার মত বিরল ঘটনা সামনে আসতেই নিয়ন্ত্রণ জারি করা হয় জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার।







