আলাদা পুরসভা বালিতে, বিধানসভায় পাশ হল প্রস্তাব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া পুরনিগমের অধীনে নয়, এবার আলাদা পুরসভা বালিতে। শুক্রবার বিধানসভায় পাশ হল সেই প্রস্তাব। চলতি বছরে কেবিনেট বৈঠকের পরেই বালি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নিয়ম ভাঙলে ব্যবস্থা নেবে দল, সুরজিৎ প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ

চলতি বছরের জানুয়ারি মাসেই হাওড়ার স্থানীয় বাসিন্দাদের দাবী মেনে নবান্নে কেবিনেট বৈঠকে হাওড়া পুরনিগমকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুক্রবার বিধানসভায় পাশ হল সেই প্রস্তাব। হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত হওয়ার আগে বালি পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ৩৫। পরে যুক্ত হয়ার পর ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ১৬। আলাদা হওয়ার পর আগের মতোই ওয়ার্ড সংখ্যা থাকবে বলে জানা গিয়েছে।

২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত করার ফলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৬। পরিষেবা সঠিকভাবে মিললেও যে কোনও কাজের জন্য বালি থেকে হাওড়ায় আসতে হত সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবেই আলাদা পুরসভা বালিতে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলাদা পুরসভা বালিতে, কটাক্ষ বিরোধীদের

আলাদা পুরসভা বালিতে, কটাক্ষ বিরোধীদের
আলাদা পুরসভা বালিতে, কটাক্ষ বিরোধীদের

বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। কারণ, ডিসেম্বরে হাওড়া এবং কলকাতা পুর নিগমের নির্বাচন করাতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য। এখন হাওড়া পুরনিগমের মাত্র ৫০ টি ওয়ার্ডে নির্বাচন করাতে চায় রাজ্য। রাজ্যের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে বিরোধীরা।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। নিয়ম মেনে নির্বাচন না করানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বামেরাও। বিরোধীদের তরফে জানানো হয়েছে জোর করেই ২০১৫ সালে বালিকে হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত কড়া হয়েছিল। এখন আবার জোর করেই আলাদা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত