দূর্নীতি মুক্ত বাংলা গড়তে শোভনের দাবী মেনে বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দূর্নীতি মুক্ত বাংলা গড়তে শোভনের দাবী মেনে বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী! কদিন আগেই শোভন চট্টোপাধ্যায়কে স্থান দেওয়া হয়েছে বিজেপি-র রাজ্য কমিটিতে। তবে তারপরেই জল্পনা বাড়িয়ে দেন শোভন। বিজেপির রাজ্য কমিটিতে স্থান পেয়েও শোভন চট্টোপাধ্যায় খুশি নন বলে ইঙ্গিত দিয়েছিলেন নিজেই! নতুন জল্পনা তৈরি করে তিনি বলেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কোনও আলোচনাই করেননি পার্টির কেউ। তাঁকে না জানিয়েই তাঁর নাম রাখা হয়েছে রাজ্য কমিটিতে।

আরও পড়ুনঃ ২১ নির্বাচনে জোট হচ্ছে বাম কংগ্রেসের। শুরু হল প্রস্তুতি।

তিনি বলেন “আমাকে দলের তরফে কিছুই জানানো হয়নি। সংবাদমাধ্যম থেকেই আমি জানতে পেরেছি সব।” তাঁর কথায়, “শিবপ্রকাশজি, অরবিন্দ মেননজি-সহ কেন্দ্রীয় নেতৃত্বকে আমি খুব স্পষ্টভাবে আমার বক্তব্য জানিয়েছি। এর বাইরে আমি কিছু মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই, সবকিছু সংবাদমাধ্যমকে জানিয়ে দল চালানো যায় না!”

এর দুদিন পরেই বোঝা গেল সংবাদ মাধ্যম কে ঠিক কি জানাতে চাননি শোভন। সূত্রের খবর তিনি শর্ত রাখেন বিজেপি-র জন্যে তখন থেকে তিনি সক্রিয় হবেন যখন তাঁর বৈশাখী কে দলে গুরুত্বপূর্ণ যায়গা দেওয়া হবে। আর সেই জায়গা হতে হবে তারই পাশে। সূত্রের খবর এই শর্ত ভাবিয়ে তোলে বিজেপি নেতৃত্ব কে। পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয় বৈশাখী কে যায়গা না দিলে শোভন যদি পুনরায় তৃণমূলে ফিরে যান তা হবে বড় ধাক্কা। কারন সামনে ২০২১ সালের বিধানসভা নির্বাচন।

দূর্নীতি মুক্ত বাংলা গড়তে শোভনের দাবী মেনে বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী! বুধবার বিজেপির রাজ্য কমিটির সাধারণ ও আমন্ত্রিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। সেখানে বৈশাখী বন্দোপাধ্যায় এর নাম ছিল না। এবার অধ্যাপিকা বৈশাখীদেবীকেও বিশেষ আমন্ত্রিত সদস্য করার কথাই ভাবছে গেরুয়া শিবির। সব কিছুই ঠিক হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে খবর বৈশাখী দেবীর স্বচ্ছ ভাবমূর্তি এবং দূর্নীতি বিরোধী মনোভাবের জন্যেই তাঁকে দলে জায়গা দেওয়া হয়েছে। দূর্নীতি মুক্ত বাংলা গড়ার উদ্দেশ্যেই শোভনের দাবি মেনে নিয়েছে দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর