নজরবন্দি ব্যুরো: গত বছরের মার্চ মাসে রামপুরহাটের বড়শলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বেশ কয়েকজন নেতাদের বিরুদ্ধে। যার জেরে বগটুই গ্রামে ১০ জনের মৃত্যু হয়েছিল। পরে মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক বছরে বদলে যায় পরিস্থিতি। বিজেপির দিকে ঝুঁকেছে মৃতদের পরিবারগুলি। এখন সেই বগটুইকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে। একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Cash Recovered: আসন্ন নির্বাচন! ফের কোটি কোটি টাকা উদ্ধার


শুক্রবার মুর্শিদাবাদ ও মালদহের জেলা সফর সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট স্টেশনে আশীষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, বগটুইকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

প্রসঙ্গত, গত বছরের মর্মান্তিক ঘটনার পরেই বগটুই গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। এমনটাও আশ্বাস দিয়েছিলেন তিনি। এরই মাঝে রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়।


গত বছরের মর্মান্তিক ঘটনার পর চলতি বছরে এই ঘটনার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল মিহিলালা শেখকে। তখন থেকেই বগটুই নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছিলেন, ওঁদের জন্য কী করিনি, চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে।
বগটুইকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে, আশ্বাস দিলেন মমতা

তখন থেকেই রাজনৈতিক মহলে গুজন উঠেছিল, তবে কী সংখ্যালঘুরা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা হারাচ্ছে? কারণ, বগটুই হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান বিধায়ক আশীস বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর পথ আটকে দেওয়া হয়। এখন বগটুই গ্রামকে মডেল করতে চেয়ে কীসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠতে শুরু করেছে।







