নজরবন্দি ব্যুরো : আবারও দুঃসংবাদ! সদ্যই ৬০ পেরিয়েছে মারাদোনা। তবে খেলার ক্ষেত্রে এখনও কমেনি তাঁর উন্মাদনা। বিশ্ব জুড়ে জন্মদিন পালন করেছিলো, তাঁর ভক্তেরা। তবে তালটা কাটলো সোমবারই। হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন, ফুটবলের রাজপুত্র। ভর্তি হয়েছেন, লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে।
আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা রাজ্যের! দেখেনিন একনজরে


চিকিৎসকদের তরফে, এখনও পর্যন্ত তাঁকে মোট তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা যায়। তবে চিকিৎসকদের কথায়, তাঁর শরীরে ডিহাইড্রেশন পাশাপাশি শুরু হয়েছে রক্তাল্পতাও। রয়েছে মানসিক সমস্যাও। ফলে এরই মাঝে মারাদোনার অসুস্থ হওয়ার বিষয়টি নিয়েও বিভিন্ন প্রান্তে রোটেছে গুজব। আর এই গুজবকে নাসাৎ করে চিকিৎসক লিপোলদো লুক সাংবাদিক সম্মেলনে বলেন, “বেশ কয়েকদিন ধরেন অসুস্থ ছিলেন মারাদোনা।
একমাত্র মানসিক সমস্যাই তাঁকে শারীরিক ভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। তবে তাঁর অবস্থা খুব গুরুতর নয়।” দর্শকেরা মারাদোনাকে মাঠে শেষবারের জন্য তাঁর জন্মদিনে জিমনাশিয়ার স্থানীয় একটি মাঠে দেখতে পান।
আবারও দুঃসংবাদ! জন্মদিনে কেক কাটতেও দেখা যায় এই ফুটবলারকে। তবে আচমকাই শরীর খারাপ হওয়ায়, তারপর থেকেই খেলার জগৎ থেকে আসতে আসতে সরে আসেন তিনি। ফলে যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন, তারই প্রার্থনা করছে গোটা বিশ্ব।









