নজরবন্দি ব্যুরো : করোনা নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা রাজ্যের! ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে জুড়ে জারি হলো নয়া নির্দেশিকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এমনই সিদ্ধান্ত রাজ্যের। নবান্ন সূত্রে খবর, রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
আরও পড়ুনঃ রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা! পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে মুকুল-কৈলাশ-অর্জুন


ফলে সোমবার বিবৃতিতে জানানো হয়েছে, ১)কনটেনমেন্ট জোনের ভেতরে কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক সমাবেশ করা যাবে না। ২) একটি ঘরে বা হলে ২০০ জন লোক জমায়েত করতে পারবেন। ৩) খোলা জায়গার জমায়েতের জন্য অনুমতি দেওয়া যেতে পারে।
করোনা নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা রাজ্যের! ৪) প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো কারণে সুইমিং পুল ব্যাবহার করা যাবে না। ৫) সিনেমা বা থিয়েটার হলে ৫০ শতাংশের বেশি দর্শক থাকা চলবে না। এই মুহূর্তে বাংলায় সুস্থতার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আক্রান্ত সংখ্যা অনেকটাই কমেছে। কমেছে দৈনিক মৃত্যুর হারও।
সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে, ৬৯৫৭ জনের। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন, ৪০৮৫ জন। গত রবিবার এবং সোমবার আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও অনেকটাই কমেছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৫৯ শতাংশ।









