চিকিৎসার সরঞ্জাম ও অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি বাবুলের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় কার্যত দিশেহারা স্বাস্থ্য ব্যবস্থা। এমন পরিস্থিতিতে করোনার ওষুধ ও অক্সিজেনের কালোবাজারির একাধিক অভিযোগ সামনে এসেছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করাতে চাওয়া হচ্ছে আকাশ ছোয়া দাম। যার বিরুদ্ধে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ কি ভাবে বুঝবেন আপনার সন্তানের করোনা হয়েছে? গাইডলাইন দিল স্বাস্থ্যদপ্তর, জেনে নিন

এবার এই সমস্ত কালোবাজারির অভিযোগ তুলে টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে তিনি আর্জি জানিয়েছেন এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। বাবুল টুইটে লিখেছেন, ”অক্সিজেন সিলিন্ডারের সাথে মাস্কের দাম ২৫০০ টাকা। কিন্তু চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা!

কলকাতায় ব্যাক্তিগত অভিজ্ঞতা হল। দুটি নামকরা বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বললাম। তাঁরাও একই দাম বললেন।” এর পরেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কালোবাজারিতে নেমেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী।

করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধ, অক্সিজেন চড়া দামে বিক্রি করছেন তারা। অক্সিজেনের নামে অন্য জালানি গ্যাস সিলিন্ডারে ভরে বিক্রি করার ঘটনাও সামনে এসেছে। এছাড়াও শহরের বুকে নকল স্যানিটাইজার বিক্রির ঘটনাও প্রকাশ্যে এসেছে। এদিন এই সমস্ত বিষয়ে তুলেই টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী। এবং এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর