নজরবন্দি ব্যুরোঃ আমার হাঁফ ছেড়ে বাঁচাতে দিলীপদা আনন্দ পেয়েছেন, এভাবেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে কটাক্ষ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রের সম্প্রসারিত মন্ত্রীসভা নিয়ে টলোমলো হয় বিজেপির রাজ্য রাজনীতি। বাবুল সুপ্রিয় বা দেবশ্রী চৌধুরীকে বাদ দিলে মন্ত্রী করা হয় নতুন চার জন কে। যার মধ্যে বাংলা ভাগের দাবি জানানো জন বার্নাও রয়েছেন। কার্যত তখনই ঠিক হয়ে গিয়েছিল বাবুলের বিজেপি ত্যাগ সময়ের অপেক্ষা।
আরও পড়ুনঃ নজরবন্দির খবরে সিলমোহর, তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।


জুলাই মাসে নজরবন্দি তে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয় বাবুল (Babul Supriyo) বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেবেন। শেষ প্রতিবেদনের ৪৯ দিনের মাথায় বাবুল যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু এবার কি হবে? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে। সেই উত্তর খোঁজার চেষ্টা চালিয়েছে টিম নজরবন্দি। যে সূত্র জানিয়েছিল বাবুল বিজেপি ত্যাগ করে যোগ দেবেন মমতা শিবিরে। সেই সূত্রই জানাচ্ছে আসানসোল উপনির্বাচনে লড়ে লোকসভায় ফিরবেন বাবুল। মঙ্গলবার বিজেপি সাংসদের পদ থেকে ইস্তফা দেবেন তিনি।
কিন্তু লোকসভা কেন? সূত্রের দাবি বাবুল কে অপেক্ষাকৃত ‘সেফ’ অর্পিতার ছেড়ে আসা রাজ্যসভার আসনে জিতিয়ে সংসদের উচ্চকক্ষে পাঠানোর ইচ্ছা তৃণমূলের। কিন্তু বাবুলের নাকি সেটা ইচ্ছে নয়। তিনি চান ইস্তফা দেওয়া আসন অর্থাৎ আসানসোল উপনির্বাচন লড়ে লোকসভায় ফিরবেন, রাজ্যসভার সেফ আসন তাঁর চাইনা। তবে সূত্র এটাও জানাচ্ছে যে বাবুল সিদ্ধান্ত ছেড়েছেন মমতা বন্দোপাধ্যায়ের হাতেই।
ইজ্জত কা সওয়াল, আসানসোল উপনির্বাচনে লড়ে লোকসভায় ফিরবেন বাবুল!

সূত্রের আরও খবর আসানসোল উপনির্বাচনে বাবুল যদি না লড়েন তাহলে সেই স্থানে লড়বেন সায়নী ঘোষ। কিছুদিন আগেই বাবুল বলেছিলেন, জনগনের সমর্থনই তাঁর ভরসা। পাশাপাশি তিনি আবেদন করেছিলেন দল নয়, তাঁর কাজ দেখে তাঁকে বিচার করার। প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র মন্ত্রীত্ব চলে যাওয়ায় মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, “বাবুল সুপ্রিয় আমার স্নেহভাজন, তার মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ফলে আমি দুঃখ পেয়েছি। তবে রাজনীতিতে এরকম হয়ে থাকে।”









