তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর! মোদি ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চার চূড়ায় তিনি। টানা ৭ বছর মোদি ক্যাবিনেটের অংশ ছিলেন, আপাতত আর নেই। নতুন মন্ত্রিসভা সাজানোর আগেই ইস্তফা দিতে বলা হয়েছিল তাঁকে। তখনই নিজের অভিমান রাগ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। তার পর প্রায় প্রতিদিন আলোচনার শীর্ষে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী। আর এবার যেটা করলেন তা নিয়ে বিতর্ক বাড়ল বই কমল না।

আরও পড়ুনঃ CPM নেতার কন্যার চোখে মমতাই ‘সেরা জননেত্রী’! অজন্তাকে শো-কজের সিদ্ধান্ত CPM-এর

কেউ তাঁকে ডাকেওনি, তিনি অন্য কোথাও যাচ্ছেনও না। আজ দুপুরে রাজনীতি ছাড়ার ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। জানিয়েছিলেন, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, রাজ্যের তিনটি দলের মধ্যে একটিতেও যোগ দেওয়ার পরিকল্পনা নেই তাঁর। কিন্তু আচমকাই বদলে গেল ঘোষনা। আর তাতেই শুরু হয়ে গেল দলবদলের জল্পনা। কিন্তু তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল এমন কথা উঠছে কেন?

ইঙ্গিত দিয়েছিলেন নিজেই। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভা থেকে বাবুলের বাদ পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, “বাবুল সুপ্রিয় আমার স্নেহভাজন, তার মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ফলে আমি দুঃখ পেয়েছি। তবে রাজনীতিতে এরকম হয়ে থাকে।” আর এবার বাবুল নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করা শুরু করলেন মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট কে। সূত্রের দাবি, তার আগেই নাকি স্থির হয়ে গিয়েছিল বাবুল কিছুদিন পর যোগ দেবেন তৃণমূলে।

এদিকে এদিন বাবুলের বিজেপি ছাড়ার এবং রাজনীতি ত্যাগ করার ঘোষণার সাথে সাথেই তৃণমূল হেভিওয়েট নেতাদের অঘোষিত ওয়েল্কাম মেসেজ ছড়িয়ে পড়ে রাজনীতির আঙিনায়। অনুব্রত মন্ডল বলেছেন, ‘‘বাবুল ভাল ছেলে। শুনলাম সাংসদ পদ ছেড়ে দেবেন। এখনও ছাড়েননি। ছাড়লে অনেক কথা বলার আছে।”

সৌগত রায় বলেছেন, ‘‘রাজনীতি করা বা না করা ওঁর (বাবুল) ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কিছু বলব না। কিন্তু ২০২৪ সাল পর্যন্ত উনি আসানসোলের সাংসদ পদে থাকবেন। ওঁর উচিত সেখানকার মানুষের প্রতি সুবিচার করা।” মদন মিত্র বলেছেন, ‘এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ভালো মনে করেছেন তাই ছাড়তে চাইছেন হয়তো। তবে আমার একটা খুব প্রিয় গান রয়েছে। কভি আলভিদা না কেহনা। আলভিদা বলতে হলে BJP-কে বলুন, রাজনীতিকে নয়।’

তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত মিলেছিল কিছুদিন আগেই!

তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর!
তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল, ইঙ্গিত স্পষ্ট থেকে স্পষ্টতর!

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত