নবান্ন অভিশপ্ত, তাই তাকে বৃদ্ধাশ্রম বানানোর নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবান্ন অভিশপ্ত, তাই তাকে বৃদ্ধাশ্রম বানানোর নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বেলাগাম কথার রাজনীতি বর্তমানে বেশিরভাগ রাজনীতিকের অন্যতম হাতিয়ার। সে মন্ত্রী হোক বা দলের সাধারণ কর্মী। বেলাগাম কথা ও ব্যাক্তিগত আক্রমনের ধারা ভোট যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে। আর মাত্র দুদিন। তারপরেই রাজ্যে ২৭ তারিখ অনুষ্ঠিত হবে আট দফা নির্বাচনের প্রথম দফা।

আরও পড়ুনঃ তুরুপের তাস বাংলার বেকারত্ব! ক্ষমতায় এলে বছরে পরিবার পিছু অন্তত ১ জনকে চাকরির প্রতিশ্রুতি শাহের‌।

তার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন সম্পর্কে বেলাগাম আক্রমনের পথে হাঁটলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর মন্তব্যের পরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিজের ফেসবুক পেজে আজ বাবুল লেখেন ‘নীলবাড়িটিতে বসে চরম জনবিরোধী ও একান্তই নিষ্ঠুর ও অনৈতিক যে সব কাজকর্ম করেছেন মাননীয়া মমতা ব্যানার্জী, তাতে ওই বাড়িটি বাংলার ইতিহাসে একটি অভিশপ্ত বাড়ি হিসেবে চিহ্নিত হয়ে থেকে যাবে ! নীলবাড়িটির শাপমুক্তি হতে পারে একমাত্র যদি ওটিকে একটি গরীব মানুষের হাসপাতাল বা মনোরম একটি বৃদ্ধাশ্রম বা গ্রামগঞ্জের যে সব ছাত্র কলকাতায় পড়তে আসে, তাদের জন্য একটি ছাত্রাবাসে রূপান্তরিত করা হয়!’

নীলবাড়ি বলতে যে তিনি রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের কথাই বলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে নিজের ফেস্ফুকে এমন পোস্ট করার পরেই শুরু হয়েছে চরম বিতর্ক। বাবুলের ফেসবুকে এই পোস্টে ভেসে আসে একের পর এক মন্তব্য। অনেকেই এই কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করে। অন্যদিকে তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতৃত্ব বাবুলকে এই মন্তব্যের জন্য সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

নবান্ন অভিশপ্ত, তাই তাকে বৃদ্ধাশ্রম বানানোর নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এই ঘটনাকে খুব একটা পাত্তা দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তারা জানিয়েছে যা বাস্তব তাই বলেছেন বাবুল। এখন দেখার এই বিতর্কের জল কতদুর গড়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন