নজরবদনি ব্যুরোঃ শিক্ষক নিয়োগের বেলাগাম দুর্নীতি কোপে চাকরি হারিয়েছে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। প্রভাব খাটিয়ে চাকরীর অভিযোগে টাকাও ফেরত দিতে হচ্ছে তাঁকে। তাই নিয়োগ থেকে বাদ পড়া ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সোমবার এসএসসি ভবনে গিয়ে সুপারিশ পত্র পান তিনি। দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়াই জারি রেখেছিলেন ববিতা। অঙ্কিতা অধিকারী যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলেই শিক্ষাকতা করার সুযোগ পাচ্ছেন তিনি।
আরও পড়ুনঃ Agnipath: দেশব্যাপী প্রতিবাদের মধ্যেই অগ্নিপথের জন্য আবেদন করলেন প্রায় ৫৭ হাজার
নির্দেশের সময়েই বিচারপতি কমিশনের কাছে জানতে চায় , ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না? পরে কমিশনের আইনজীবী জানান, নিয়োগ শুরু হলেই ববিতা সরকারকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। আদালতের পর্যবেক্ষণ, যেভাবে ববিতাকে টপকে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছে, তাতে ওই চাকরি ববিতার প্রাপ্য।

উল্লেখ্য, মেখলিগঞ্জ ইন্দিরা হাইস্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা অধিকারী। হাইকোর্টের নির্দেশে সদ্য চাকরি হারিয়েছেন তিনি। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অঙ্কিতার পইবর্তে ববিতাকে সেই পদে বহাল করতে হবে। এজন্য কমিশনকে ১০ দিনের সময় চদিয়েছিলেন তিনি। সেই নিয়ম মেনেই আজ নিয়োগের সুপারিশপত্র পেয়ে খুশি ববিতা।
দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়াই, বেজায় খুশিতে ববিতা

এই জয়ের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে আইনজীবী এবং যারা আন্দোলন মঞ্চে পাশে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন ববিতা। তাঁর কথায়, সার্ভার রুম খুলে দিতেই কাজ এগোবে। যারা এতদিন বঞ্চিত হয়েছেন, তাঁরাও এবার চাকরি পাবেন বলে জানিয়েছেন তিনি। স্কুলে নিয়োগ হলেই লড়াই শেষ হবে। মন্তব্য ববিতার।



