চাকরি হারালেন ববিতা, নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেআইনি পাবে চাকরির নিয়োগপত্র পেয়ে গিয়েছেন ববিতা সরকার? তাঁর অ্যাকাডেমিক স্কোর বাড়িয়ে দেখানো হয়েছে? এই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাথেছিলএজলাসে। সোমবার তিনি নির্দেশ দিয়েছেন, এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে হবে।

আরও পড়ুন: পুকুরে ফেলেও লাভ হল না! তৃণমূল বিধায়কের ২টি মোবাইল থেকেই উদ্ধার ডেটা

Shamim Ahamed Ads

এই ববিতা হলেম সেই মহিলা জিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের আবেদন করেছিলেন। আর এবার মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গাতে চাকরি পাবেন অনামিকা রায়।

5 15

স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) অনামিকাকে চাকরির সুপারিশপত্র দিতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাই কোর্ট। নির্দেশ, অনামিকাকে বাড়ির কাছে কোনও স্কুলে চাকরির সুপারিশ দিতে হবে। তিন সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

6 13

উল্লেখ্য, সম্প্রতি SSC-র কাছে ববিতার নিয়োগপত্রের বৈধতা নিয়ে একটি আবেদন জমা পড়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, স্নাতকস্তরে যে শতাংশ নম্বর দেখানো হয়েছে ববিতার মার্কশিটে সেখানেই গলদ রয়েছে। অভিযোগ, প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। যা আদতে সত্য নয়।

চাকরি হারালেন ববিতা, নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

7 13

 

ববিতার অ্যাকাডেমিক স্কোর ৩৩ দেখানো হয়েছে, তা আদতে ৩১। ফলে ব়্যাঙ্কিংয়েও অনেকটা উপরে উঠে গিয়েছেন ববিতা। স্কোর কাউন্টিংয়ের এই গলদ ধরিয়ে দিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, ববিতার নম্বরের ভুল ধরা পড়লে তাঁর চাকরিও বাতিল করা উচিত। আর এবার সেটাই হল। চাকরি হারালেন ববিতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত