নজরবন্দি ব্যুরো: সামনেই নির্বাচন দেশের ৫ রাজ্যে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য বড় পরীক্ষা। ইতিমধ্যে বিজেপি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করছে। সাধারণ মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতিও দিচ্ছে দলগুলি। তেলেঙ্গানায় এবার কংগ্রেসের হয়ে ভোট লড়বেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
আরও পড়ুন: চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত
এআইসিসির তরফে বৃহস্পতিবার রাতে তেলঙ্গানা বিধানসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। ৪৫টি আসনে প্রার্থীদের তালিকায় আজহার ছাড়াও রয়েছেন দুই প্রাক্তন সাংসদ মধুযাক্ষী গৌড় এবং পোন্নম প্রভাকর। প্রয়াত তেলুগু গণসঙ্গীত শিল্পী, লোকগায়ক, কবি এবং নকশালপন্থী রাজনীতির প্রাক্তন সাংস্কৃতিক মুখ গদর ওরফে গুম্মাডি ভিত্তল রাওয়ের কন্যা জিভি ভেনেলাকেও প্রার্থী করেছে কংগ্রেস।

প্রার্থী হওয়ার পর প্রাক্তন ভারত অধিনায়ক ধন্যবাদ জানিয়েছেন সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে। কংগ্রেসের টিকিট পেয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। জানিয়েছেন এই লড়াই জেতার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
এবার তেলঙ্গানা বিধানসভা ভোটে কং প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন

ক্রিকেটের মাঠের মতোই ভোটের ময়দানেও তিনি যে ঝড় তুলবেন, তা নিয়ে নিশ্চিত সমর্থকেরা। তবে রাজনীতির ক্রিজে আজহারউদ্দিন আগেই এসেছেন। ২০০৯ সালে উত্তর প্রদেশের মোরদাবাদ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচন লড়াই করেন এবং জয়লাভ করেন।



