হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসলেন অভিষেক, রয়েছেন কুণাল ও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসলেন অভিষেক, রয়েছেন কুণাল ও। তৃণমূল নেতা কুনাল ঘোষ কয়েকদিন আগেই শতাব্দী রায়ের মান ভাঙাতে দৌত্য চালিয়েছিলেন। তৃণমূল নেত্রী শতাব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকের পর জানিয়েছিলেন, “আমি সন্তুষ্ট। দিদির সঙ্গেই আছি।”

আরও পড়ুনঃ “বাপের বেটা হলে নন্দীগ্রামে লড়ে দেখাক শুভেন্দু”; সৌগত

- Advertisement -

এবার হাওড়ার সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসলেন অভিষেক।সেই বৈঠকে রয়েছেন কুণালও। কিছুদিন আগে সংবাদমাধ্যমে মান অভিমানের কথা জানিয়েছিলেন প্রসূন। বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলে দিয়েছিলেন, প্রসূন গেরুয়া শিবিরে আসছেন। যদিও প্রসূন প্রথম থেকেই সেসব অস্বীকার করেছিলেন। তবে ক্ষোভ গোপন করেননি। কয়েকদিন আগে প্রসূন বলেছিলেন,“আমি অফসাইডে নেই। সেই ট্র্যাপে পড়ার প্রশ্নও নেই। কিন্তু আমি দলের সতীর্থদের থেকে ঠিক মতো বল পাচ্ছি না।”

তিনি কিছুই জানতে পারছেন না বলে আক্ষেপ করেছিলেন। তাঁর কোনও পদের বাসনা নেই। কিন্তু এত বদল হয়ে যাচ্ছে তার কোনও খবরই জানতে পারছেন না। প্রসূন বলেন, “হেড অফিস থেকে একটা এসএমএসও কি করা যায় না? আমায় লোকমুখে শুনতে হচ্ছে।”

হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসলেন অভিষেক, রয়েছেন কুণাল ও। তিনি আরও বলেন, “আমি তো ন’বছর ধরে হাওড়ায় আছি। আমি হাওড়ার হোলটাইমার হয়ে গেছি। কিন্তু তাও আমি কিছুই জানতে পারছি না। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, ছবি নিয়ে ভোটে জিতেছি। কিন্তু আমারও তো কিছু ক্যারিশমা রয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর