নজরবন্দি ব্যুরোঃ সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া, জোড়া চোটে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে। সিরিজ এখন ১-১ অবস্থায়। দুইদলই একটি করে টেস্ট জিতে আছে। তাই বর্তমানে চলা সিডনিতে তৃতীয় টেস্ট ভারত অস্ট্রেলিয়া দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আজ তৃতীয় দিনের শেষে চালকের আসনে বসে পড়েছে অস্ট্রেলিয়া। ৩৩৮ রানে ক্যাঙ্গারুদের প্রথম ইনিংস শেষের পর ৯৬ রানে দুই উইকেট হারিয়ে কাল দিন শেষ করে ভারত। আজ ব্যাট করতে নামে দলের দুই প্রধান ব্যাটসম্যান অধিনায়ক রাহানে এবং পুজারা। তবে পুজারা অর্ধশতরান করলেও রাহানে করেন মাত্র ২২ রান।
আরও পড়ুনঃসিডনির মাঠে ফের বর্ণবিদ্বেষের কালো ছায়া, অভিযোগ দায়ের ভারতীয় দলের।
কামিন্সের নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিং এর সামনে ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। কামিন্স নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ফের ওপেনার পুকভস্কি কে শুরুতেই ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। দুই ওপেনার তাড়াতাড়ি ফিরে গেলেও এরপর খেলা ধরেন দুই ব্যাটসম্যান লাবুসানে ও স্মিথ। শেষ অব্দি দুজনেই অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া দিনের শেষে দুই উইকেট হারিয়ে ১০৩ রান। আপাতত লিদ দাঁড়িয়েছে ১৯৭ রানের।
কাল সকাল সকাল উইকেট না ফেলতে পারলে ম্যাচ হাতের বাইরে চলে যেতে পারে ভারতের। কারন দ্বিতীয় ইনিংসে ৩০০ এর বেশি রান এর লক্ষ্যমাত্রা থাকলে তা তোলা যথেষ্ট চাপের হবে। শেষ টেস্ট ব্রিসব্রেনে।সেখানে অস্ট্রেলিয়া দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছে তাই সেখানে তাদের হারাতে বেগ পেতে হবে টিম ইন্ডিয়াকে। এদিকে চোট আঘাত যেন আরও বিধ্বস্ত করে দিচ্ছে ভারতীয় দলকে। ব্যাট করতে গিয়ে কুঁচকিতে চোট পান উইকেতকিপার রিশভ পান্থ। এছাড়া ব্যাট করতে গিয়েই আঙ্গুলে চোট পেলেন জাদেজা। দুজনের কেউই আর মাঠে নামেনি।
সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া, জোড়া চোটে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে। বদলে নামেন ঋদ্ধি ও মায়াঙ্ক। এখনও ভারতীয় দলের পক্ষ থেকে চোট নিয়ে কোন বিবৃতি দেয়নি। দুই প্রধান খেলোয়াড়ের চোট যথেষ্ট চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের।



