তৃণমূলের জন সম্পর্ক অভিযানে বিজেপি-র হামলা, আহত সুস্মিতা, হুঙ্কার অভিষেকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাতে নিজেদের সরকার তৃতীয়বার প্রতিষ্ঠা করার পর তৃণমূলের নজরে এখন গোয়া এবং ত্রিপুরা। এদিকে সামনেই ত্রিপুরার পুরভোট। তাই বিপ্লব দেবের রাজ্যে নিজেদের সংগঠন মজবুত করতে অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। শুক্রবার থেকে উত্তর-পূর্বের রাজ্যে জনসংযোগ শুরু করেছিলে তৃণমূল। কিন্তু শুরুতেই ত্রিপুরায় তৃণমূলের জন সম্পর্ক অভিযানে বিজেপি-র হামলা চালানোর অভিযোগ উঠল।

আরও পড়ুনঃ সর্বভারতীয় স্তরে BJP বিরোধিতা, তৃণমূল-কংগ্রেসের সাথে ‘জোট’ নিয়ে বৈঠকে CPIM

এদিন তৃণমূলের জন সম্পর্ক অভিযানের সূচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। কিন্তু শুরুতেই হামলার মুখে পড়ে সেই জন সম্পর্ক অভিযান। আহত হয়েছেন সুস্মিতা দেব। অভিযোগ, এদিন প্রচার অভিযানের শুরুতে আমতলি বাজারে প্রচার গাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আস্তাবল বাজার থেকে আমতলিতে গেলে হামলার মুখে পড়ে তৃণমূল। ভাঙচুর হয় প্রচার গাড়ি এবং সাংসদ সুস্মিতা দেবের গাড়ি।

ইতিমধ্যেই, আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ত্রিপুরা তৃণমূল।  তৃণমূলের অভিযোগ, গাড়ি ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সাংসদ সুস্মিতা দেব সহ তৃণমূলের কর্মী-সমর্থকদের। আপাতত সুস্মিতা দেব সহ বাকি তৃণমূল কর্মী-সমর্থকদের আইএসএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্যে।

তৃণমূলের জন সম্পর্ক অভিযানে বিজেপি-র হামলা, আহত সুস্মিতা, হুঙ্কার অভিষেকের।

ঘটনার জেরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণ যেন নতুন নজির গড়ছে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে এভাবে শারীরিকভাবে নিগ্রহ চূড়ান্ত লজ্জাজনক। বিজেপির গুণ্ডারা রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে ত্রিপুরাতে। সময় ঘনিয়ে আসছে, সব উত্তর ত্রিপুরার মানুষই দেবেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন