অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে হামলা! গ্রেফতার ২, অভিযুক্ত বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে হামলা! ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দিল্লীর বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। অতর্কিত এই ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লী প্রশাসন। সূত্রের খবর, হামলার পর ২ দুষ্কৃতী কে গ্রেফতার করে পুলিশ। হামলায় ঘটনায় বিজেপি জড়িত বলে সন্দেহ তৃণমূলের। আপাতত কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের।

আরও পড়ুনঃ ইন্দিরা কে হারিয়ে ছিলাম, ইনি আর কে? মমতার ভাষা বাংলার সংস্কৃতি নয়! তোপ নাড্ডার

এদিন দিল্লীতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির নেমপ্লেটে কালি লাগানো হয়। জেপি নাড্ডার কনভয় যেহেতু অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্ভূক্ত এলাকায় আক্রান্ত হয়েছে সেই কারনেই দিল্লীর বিজেপি সমর্থকদের রাগ আছড়ে পড়ে দিল্লীতে অবস্থিত সাংসদের বাড়ির সামনে। দেখাযায় অনেকে গলায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ করছেন অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে। স্লোগান দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। বিজেপি বলছে, এদিন বাংলার ঘটনার প্রতিফলন ঘটেছে দিল্লীতে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, যা ঘটেছে নাড্ডাজির কনভয়ে এটা তারই প্রতিফলন। এদিকে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। 

বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের ভাষা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে এই মন্তব্য প্রত্যাহার করুন। এই ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতির পরিপন্থী,’ বলে ট্যুইট করেছেন তিনি। এদিকে দিল্লীতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ি এবং বঙ্গ ভবনে হামলার ঘটনা অস্বীকার করেছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত