১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, শেখাচ্ছেন এটিএম বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাত্র ১৫ মিনিটের মধ্যেই এটিএম ভেঙে কীভাবে টাকা লুঠ করা যাবে? বিহারের যুবকদের শিখিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তাঁকে এই মূহুর্তে সবাই এটিএম বাবা নামে চেনে। একাধিক গ্রেফতারিতে এই অভিযুক্তর নাম উঠে এসেছে।

আরও পড়ুন: Ram Navami: শুভেন্দুর আবেদনে সাড়া, রামনবমীকাণ্ডে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের লখনউতে একটি এটিএমে লুঠের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। মাত্র ১৬ মিনিটেই তারা এটিএম ভেঙে প্রায় ৪০ লক্ষ টাকা লুঠ করতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সুধীর মিশ্র ওরফে এটিএম বাবা তাদের প্রশিক্ষণ দিয়েছে।

১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন
১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, লখনউতে যে এটিএম লুঠের ঘটনা ঘটেছিল তার মূল পান্ডা ছিলেন সুধীর মিশ্র এবং তাঁর এক বন্ধু নীরজ মিশ্র। ঘটনার দিন নীরজের তদারকিতে ধৃতরা লুঠ চালায়। এই সময় এটিএম বাবা বিহারে থাকলেও ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।

১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন

১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন
১৫ মিনিটেই যেকোনও ATM ভেঙে টাকা লুঠের কোর্স, কীভাবে জানেন

পুলিশের তরফে আরও জানা গিয়েছে, দুষ্কৃতীদের কাছ থেকে তিনটি গ্যাস পাইপ, একটি সিলিন্ডার রেগুলেটর, একটি গ্যাস মিটার সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। লুঠ করা প্রায় ৪০ লক্ষ টাকা সহ একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। মূল অভিযুক্তকে ধরতে বিশেষ দল গঠন করেছে লখনউ পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন