মোহনবাগানের পাশ থেকে এখনই সরছে না ATK, দুঃসংবাদ সবুজ মেরুন সমর্থকদের জন্যে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগানের নাম থেকে এটিকে সরানোর দাবি দীর্ঘদিনের। সোশ্যাল মিডিয়ায় ‘রিমুভ এটিকে’ আন্দোলন প্রতিদিনই ট্রেন্ডিং। সমর্থকদের আশ্বস্ত করে একাধিকবার এই ইস্যুতে মুখ খুলেছেন দেবাশিষ দত্ত থেকে কুনাল ঘোষের মত শীর্ষ কর্তারা। ডার্বিতেও রিমুভ এটিকে স্লোগান নিয়ে টিফোয় কটূক্তি করতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের।

আরও পড়ুনঃ মমতার নির্দেশ উপেক্ষা, ২৪ ঘন্টা পরেও জুনের কাছে ক্ষমা চেয়ে ফোন আসেনি শ্রীকান্তর!

atk mohunbagan

ডার্বির ঠিক আগের দিনই সদস্য-সমর্থকদের আশ্বাস দিয়ে সচিব দেবাশিষ দত্ত বলেছিলেন, সমর্থকদের আবেগকে মান্যতা দিয়ে ঐতিহ্যবাহী মোহনবাগানের পাশ থেকে যাতে এটিকে তুলে নেওয়া হয়, সেই জন্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে অনুরোধ করা হয়েছে। আশায় বুক বেঁধেছিল অগণিত মোহনবাগান সমর্থক। সমর্থকদের প্রত্যাশা ছিল পুজোর আগেই মোহনবাগানের নামের সঙ্গে বিচ্ছেদ ঘটবে ‘এটিকে’ শব্দবন্ধনীর।

মোহনবাগানের পাশ থেকে এখনই সরছে না ATK, দুঃসংবাদ সবুজ মেরুন সমর্থকদের জন্যে!
মোহনবাগানের পাশ থেকে এখনই সরছে না ATK, দুঃসংবাদ সবুজ মেরুন সমর্থকদের জন্যে!

এরপর পুজোর আগে যেদিন পুজোর মহা-মিছিল আয়োজন করল রাজ্য সরকার, সেই মিছিলের দিনেই আইএসএল-এর তরফে সূচি ঘোষণা করে দেওয়া হল। আর সেই সূচিতেই বহাল তবিয়তে বিদ্যমান সমর্থকদের চক্ষুশূল ‘এটিকে-মোহনবাগান’ শব্দবন্ধনী। সেই নামেই সবুজ মেরুন ফুটবলারদের জার্সি গায়ে চাপাতে হবে। অন্তত আইএসএল-এর সূচিতে সেই নামই রয়েছে।

মোহনবাগানের পাশ থেকে এখনই সরছে না ATK, দুঃসংবাদ সবুজ মেরুন সমর্থকদের জন্যে!

atk mohun bagan fb.jpg b

রাজ্য সরকারের তরফে ইউনেস্কোর স্বীকৃতিকে সম্মান জানিয়ে যে মহা-মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গেই হাজির ছিলেন মোহনবাগান কর্তারা। ইউনেস্কো প্রতিনিধিদের সংবর্ধনাও জানানো হল। কিন্তু মোহনবাগান নামের আগে ATK সরানোর কোন ইঙ্গিত পাওয়া গেলনা। যদিও বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, “আইএসএল ফিক্সচারের সঙ্গে নামের কোনও সম্পর্ক নেই। মোহনবাগানের নামের সঙ্গে এটিকে সরানোর প্রক্রিয়া চলছে।” কিন্তু সেটা কবে? উত্তর মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন