নজরবন্দি ব্যুরো: খুব শিগগিরই সাতপাঁকে বাধা পড়তে চলেছে আথিয়া এবং রাহুল। একথা বলাই যায়, সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন সেলেব কাপল। ফের ক্রিকেটের সঙ্গে বলিউডের বৈবাহিক মেলবন্ধন দেখা যাবে। শোনা যাচ্ছে, আথিয়ার বাবা সুনীল শেট্টির মুম্বইয়ের খান্ডালায় রয়েছে একটি প্রাসাদোপম বাংলো ‘জাহান’ যা পাহাড়ের ওপর সবুজে ঘেরা সেই স্বপ্নের বাড়িতেই হবে তাদের বিয়ে।
আরও পড়ুন: তবে কি সম্পর্কের ইতি ললিত-সুস্মিতার? জোড় জল্পনা বি-টাউনে
দিন কয়েক আগে আথিয়া আর রাহুলের বিয়ে প্রসঙ্গে সুনীল শেট্টি বলেছিলেন, “ওঁরা যখন চাইবে বিয়েটা তখনই হবে। এখন রাহুলের ব্যস্ত সিডিউল। এশিয়া কাপ, বিশ্বকাপ, সাউথ আফ্রিকান ট্যুর রয়েছে। যখন কাজ থেকে ফাঁকা হবে তখনই বিয়ে নিয়ে ভাবনাচিন্তা শুরু করা যাবে। একদিনে তো আর বিয়ে হয় না, তাই না?”
তবে সুনীলের এই মন্তব্য খুব একেবারেই ধোপে টিকল না। কারণ, ইতিমধ্যে গুঞ্জনে এসেছে, আথিয়া ও রাহুলের বিয়ের নাকি তোড়জোড় শুরু করে দিয়েছেন পরিবারের লোকজন। চুটিয়ে নাকি শপিংও চলছে। এমনকী, বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে।

গত বছর প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন এই স্টার কাপল। খবর বেশ কিছুদিন আগেই এসেছিল, মাস কয়েক আগেই রাহুলের মা-বাবা পাত্রী পক্ষের সঙ্গে দেখা করেছেন। রাহুল আর আথিয়া পরিবারের সকলকে নিয়ে তাঁদের নতুন বাড়ি দেখতে গিয়েছিলেন। বিয়ের পর কেএল রাহুল আর আথিয়ার নতুন ঠিকানায় সকলে মিলে ঘুরেও এসেছেন। জানা গেছে,বান্দ্রায় একটি ৪ রুম বিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তাঁরা। যার মাসিক ভাড়া ১০ লক্ষ টাকা।
সাতপাকে বাঁধা পড়তে চলেছে আথিয়া এবং রাহুল, চলছে বিয়ের প্রস্তুতি

আর সেই ফ্ল্যাটের জানলা খুললেই চোখে পড়ে আরব সাগর। আর শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করবেন তাঁরা। উল্লেখ্য ২০১৫ সালে সলমন খান এবং সুরজ পঞ্চোলির বিপরীতে প্রথম অভিনয় জগতে পা রাখেন আথিয়া ৷ তবে তাঁর সেই সিনেমা খুব একটা হিট ও হয়নি৷ তাই মনে হয়, তাঁর আগামী ছবির কোনও ঘোষণাও এখনও সামনে আসেনি৷



