প্রত্যেক মহিলার অন্তত দু’টো করে সন্তান থাকতেই হবে। জাতিগত ভাবে টিকে থাকার স্বার্থে রাশিয়ার পরিবারগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি আরও বলেছেন, যদি উন্নতি ও সাফল্য লাভ করতে হয় তাহলে রুশ পরিবারগুলোকে তিন বা তারও বেশি করে সন্তান জন্ম দিতে হবে।
আরও পড়ুন: বাংলা থেকে দূরে তিহারে বন্দী অনুব্রত, বীরভূমে কেষ্টর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর



রাষ্ট্রপতির কথায়, ‘আমরা যদি একটি জাতিগত গোষ্ঠী হিসাবে টিকে থাকতে চাই, তাহলে আমাদের প্রত্যেও পরিবারে কমপক্ষে দুটি শিশু থাকতে হবে। যদি প্রতিটি পরিবারে একটি মাত্র সন্তান থাকে, তাহলে জনসংখ্যা কমে যাবে।

এরই পাশাপাশি জনসংখ্যা আরও প্রসারিত করার জন্য এবং বিকাশের জন্য, আপনার কমপক্ষে তিনটি সন্তানের প্রয়োজন।’ উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।


রাশিয়ার পরিবারগুলোকে কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে! আহ্বান পুতিনের

পূর্ব ইউরোপের এই দেশটিতে রক্তক্ষয়ী সেই যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া ব্যাপক হতাহতের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ সংঘাতের বিরোধিতা বা যুদ্ধে যোগ দেওয়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যদিও যুদ্ধে হতাহতের সংখ্যা রাশিয়া প্রকাশ করেনি।







