নজরবন্দি ব্যুরো: পাখির চোখ ২০২১। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার খোদ ময়দানে নামতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক জোর মজবুত করতে নতুন বছরেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন দুজন। সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে। যদিও দলের তরফ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানে প্রশাসনিক বৈঠক করে এসেছেন। এবার নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে পাড়ি দিতে চলেছেন রাজ্যের শাসক দলের ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘ভেবেই লজ্জা লাগছে যে ২১ বছর ধরে তৃণমূল করেছি’, এবার সরাসরি TMC-কে আক্রমণ শুভেন্দুর।
জানা যাচ্ছে, শিলিগুড়ি গিয়ে চা বাগান কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সূত্রের খবর, বিমল গুরুং তৃণমূলে যোগদান করার পর পাহাড়ে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন পিকে। এদিকে কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরে যোগ দিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তিনিও সংগঠন তৈরি করতে মরিয়া বলে খবর।
আর সেইজন্য আগেভাগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার না গলা কাটা মালদহ শিলিগুড়ি জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের স্থানীয় স্তরের যুবনেতাদের নিয়ে মূলত বৈঠকে বসতে চলেছেন পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে নতুন বছরের শুরুতেই সেখানে গিয়ে বৈঠকে বসবেন অভিষেক এবং পিকে। অন্যদিকে নতুন বছরের শুরুতে শুভেন্দু অধিকারী ও জঙ্গলমহল এবং দক্ষিণ বঙ্গের জেলা সফর শুরু করবেন বলে সূত্রের খবর। এদিকে জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গ সফর শেষে তিনি উত্তরবঙ্গে যেতে পারেন। তিনি সেখানে গেলে তার হাত ধরে যে আরও বেশকিছু নেতা রাজ্যের শাসক দল ত্যাগ করবে তার সম্ভাবনা থেকেই যাচ্ছে।



