R Ashwin: ধোনিহীনতায় ভুগছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। যে ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। টেস্ট র‍্যাংঙ্কিয়ে এক নম্বর থাকা সত্ত্বেও ফাইনাল ম্যাচের প্রথম এগারোয় স্থান হয়নি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে দলের ম্যানেজমেন্টকে দুষছেন অনেকেই। এবার টেস্ট বিশ্বকাপে হারের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন। তাঁর মতে, ধোনিহীনতায় ভুগছে ভারত!

আরও পড়ুন: মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে অশ্বিন বলেন, “আমরা ১০ বছরে একটাও আইসিসি ট্রফি জিততে পারিনি। এটা নিয়ে মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। আমি ভক্তদের জন্য সহানুভূতি প্রকাশ করছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রতিক্রিয়া দিয়ে থাকেন যে এই খেলোয়াড়কে বাদ দেওয়া উচিত বা ওকে নেওয়া উচিত ইত্যাদি। কিন্তু একজন খেলোয়াড়ের গুণগত মান রাতারাতি পরিবর্তন হয় না। আমাদের মধ্যে অনেকেই এমএস ধোনির নেতৃত্ব নিয়ে কথা বলে। তিনি কী করেছিলেন”?

ধোনিহীনতায় ভুগছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন
এককালের সহযোদ্ধা!

অশ্বিন বলেন, “ধোনি কিন্তু খুব সাধারণভাবেই বিষয়গুলি দেখেছিলেন। ধোনির নেতৃত্বে আমিও খেলেছি। ধোনির নিয়মই ছিল সে ১৫ জনের একটি দল বেছে নেবে। এবং, সেই একই ১৫ জনকে নিয়ে প্রথম একাদশ তৈরি করে সারা বছর খেলবে। একজন খেলোয়াড়ের জন্য নিরাপত্তাহীনতায় ভোগাটা খুবই ক্ষতিকর”।

ধোনিহীনতায় ভুগছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন
সবকিছু ‘সিম্পল’ রাখতে পছন্দ করতেন ধোনি!

প্রসঙ্গত, ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক যার নেতৃত্বে ভারত একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এরপর আইসিসি টুর্নামেন্টে আর কোনো ট্রফি পায়নি ভারত। ধোনির অনুপস্থিতি পূরণ করতে এখনও ব্যর্থ ভারতীয় দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের কারণ হিসেবেও পরোক্ষভাবে ধোনির অনুপস্থিতিকেই গুরুত্ব দিলেন প্রাক্তন সহযোদ্ধা অশ্বিন।

ধোনিহীনতায় ভুগছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন অশ্বিন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন