বৃষ্টি থামতেই বাংলা জুড়ে শীতের আমেজ, শীত নিয়ে কি পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবহাওয়াবিদরা বলেছিলেন লক্ষ্মীপূজো পর্যন্ত হবে বৃষ্টি তাদের কথা সত্যি করে লক্ষ্মী পূজার পরের দিন থেকেই সূর্যের দেখা মিলেছে উঠেছে রোদ।তবে এখনই উত্তুরে হাওয়ার দাপট তেমন নেই। তবে তা না থাকলেও শুক্রবার থেকে শীতের শিরশিরানি অল্প অল্প করে অনুভূত হচ্ছে। একই সঙ্গে এদিন সকাল থেকেই কুয়াশার হালকা চাদরে ঢাকা পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুনঃফের বাড়ল জ্বালানি তেলের দাম, কলকাতায় সেঞ্চুরির পথে ডিজেল

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার থেকেই রাতের তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রির মতো। জানা গিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। দিনের বেলায় রোদ উঠবে। রাতের দিকে তাপমাত্রা কমবে।শুক্রবার থেকেই উত্তর পশ্চিম মৌসুমী বাতাস অল্প অল্প করে ঢুকছে।

আর তার ফলেই কিছুটা হলেও ঠাণ্ডা মালুম হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা শুক্রবার আরও দুই থেকে তিনি ডিগ্রি কমবে।

বৃষ্টি থামতেই বাংলা জুড়ে শীতের আমেজ, শীত নিয়ে কি বলল হাওয়া অফিস ?

বৃষ্টি থামতেই বাংলা জুড়ে শীতের আমেজ, শীত নিয়ে কি পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

তবে কি বাংলায় শীত প্রবেশ করল? আবহাওয়া বিদরা মনে করছেন আর যাই হোক এটাকে শীত বলা যাবে না বাংলায় আসল শীতের আমেজ পেতে গেলে অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত।

বৃষ্টি থামতেই বাংলা জুড়ে শীতের আমেজ, শীত নিয়ে কি পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর