দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, দলবদলের জল্পনায় জল ঢাললেন Arjun Singh

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুকুল রায়ের পর রাজনৈতিক মহলে আরও এক তৃণমূল নেতার বিজেপিতে যাওয়ার জল্পনা জোরালো হচ্ছিল। তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। খাতায় কলমে তিনি বিজেপির একজন সাংসদ কিন্তু কয়েকমাস আগেই যোগ দিয়েছেন শাসক দল তৃণমূলে। তাঁর দলবদলের কানাঘুষো খবর শোনা যেতেই অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। তবে সব জটিলতা কাটিয়ে অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দিলেন তিনি দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কোথাও যাচ্ছেন না।

আরও পড়ুন: এবার বুঝবেন কেমন লাগে! অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় পাল্টা দিলীপের

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমি নাটক করি কি না তার জবাব জনগণ দেবে। আমি দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।” সংবাদ মাধ্যমের সামনেই তৃণমূলের সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করেন অর্জুন সিং। তিনি বলেন, “ওঁর নামে কী বলব? উনি তিন মাসের মধ্যে কোথায় কী বলেছেন তা নিজেই জানান না। পানিহাটির কাউন্সিলর খুনের সময় ও তিনি কী বলেছেন আর ব্যারাকপুরে সোনার দোকানে ব্যবসায়ী খুনের ঘটনায় কী বলেছেন, তা দেখলেই বোঝা যায়।” প্রসঙ্গত, গত শুক্রবার এক সভায় যোগ দিয়েছিলেন দমদমের সাংসদ। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং

 

শুক্রবার শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদের কনভয়ে হামলা এবং রাজ্যের এক মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের গাফিলতি আছে বলেই মনে করেন অর্জুন সিং। তিনি বলেন, “যেভাবে আক্রমণ হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনের গাফিলতি আছে। এটা আমাদের কাছে লজ্জা। আমাদের দলের সম্পাদক আক্রান্ত হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।” ব্যারাকপুরের পুলিশ প্রশাসনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং।

দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং
দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই সময়ে বিভিন্ন দুর্নীতির ঘেরাটোপে অস্বস্তিতে শাসক দল। এমন সময়েই হঠাৎ দলের এক সদস্য মুকুল রায় জানান তিনি বিজেপিতেই আছেন। আসন্ন ভোটগুলিতে বিজেপির হয়েই কাজ করবেন। গত বছরই ঘরওয়াপসি করেছিলেন তিনি। মুকুল-ক্ষত শোকানোর আগেই অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা শুরু হয়। তবে শনিবার ব্যারাকপুর সাংসদ নিজেই সবটা পরিষ্কার করে দিয়েছেন। এবার শাসক মহলে খানিক স্বস্তি ফিরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং

দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং
দিদিকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ছিলাম, আছি, থাকব জানালেন অর্জুন সিং

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন