গত বছর থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুঞ্জন আরও উসকে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের উসকে দেওয়া পোস্ট। সম্পর্কে ফাটল ধরার কারণ হিসেবে তৃতীয়জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে অর্জুন কাপুর, মালাইকা অরোরার সম্পর্ক সত্যিই ভেঙে গেছে কি না, এ বিষয়ে কেউ মুখ খুলছিলেন না। অবশেষে জানা গেল সত্যিটা। অর্জুন নিজেই জানিয়েছেন তিনি সিঙ্গেল।
সোমবার ২৮ অক্টোবর অজয় দেবগন অভিনীত ‘সিংহম এগেইন’সিনেমার প্রচার উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অজয়-টাইগার শ্রফের সঙ্গে যোগ দেন অর্জুনও। এ সময় মিডিয়াকে এ কথা জানান তিনি।এ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি এখন সিঙ্গেল, রিল্যাক্স।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি অভিনেতা। ইতোমধ্যে এই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু তার পর একেবারে খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা।
বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল। ের মধ্যেই মারা যান মালাইকার বাবা। সেই সময় পাশে ছিলেন অর্জুন। এসেছিলেন প্রাক্তন স্বামী আরবাজ খানও। তবে এই সবের মধ্যে অর্জুনের এও বক্তব্য সব জল্পনার অবসান ঘটাল বলেই মনে করছেন অনেকে।



