প্রিয়াঙ্কার প্রচারে এসে বিপত্তি, ‘বহিরাগত’ শ্লোগান শুনে বাড়ি ফিরলেন অর্জুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনের পূর্ব ঘোষনা অনুযায়ী ভবানীপুর সহ সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উপনির্বাচনের দিনের ঘোষনা করা হয়েছে। সেইমত আগামী সপ্তাহতেই ভবানীপুরে হতে চলেছে উপনির্বাচন। তবে তার আগে ভবানীপুরে বঙ্গ বিজেপির মনোনিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে বেশকিছু নেতাকে নিয়ে প্রচার করার কথা থাকলেও এবার ঘটে গেল বিপত্তি।
আজ সকালে শম্ভুনাথ পণ্ডিত রোডে প্রচারের জন্য এসেছিলেন অর্জুন সিং। আর সেই সময়েই বারাকপুর এর এই সাংসদ কে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। পাশাপাশি ‘বহিরাগত’ বলেও খোচা দিতে দেখা যায় বেশ কয়েকজন কে।
যারফলে নিজের প্রচআর কার্য বাতিল করে ভবানীপুর ছাড়েন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেইসঙ্গে যদুবাবু বাজার সহ একাধিক জায়গায় গো ব্যাক স্লোগানের সম্মুখীন হতে হয় দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতাদের।

প্রিয়াঙ্কার প্রচারে এসে বিপত্তি, পরিকল্পনা বাতিল করে বাড়ি ফিরলেন অর্জুন

প্রিয়াঙ্কার প্রচারে এসে বিপত্তি, 'বহিরাগত' শ্লোগান শুনে বাড়ি ফিরলেন অর্জুন
খোঁচা অর্জুন কে
আবার আজ সকালে পটুয়াপাড়ায় দলীয় প্রচারে বেরোন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্রী জীবের মত তিনিও মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারের পরিকল্পনা করলে পুলিশি বাধার সম্মুখীন হন তিনি।
প্রিয়াঙ্কার প্রচারে এসে বিপত্তি, 'বহিরাগত' শ্লোগান শুনে বাড়ি ফিরলেন অর্জুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন