আইকোর মামলায় আজই মদন কে তলব CBI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার পর এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে তলব করল সিবিআই। আইকোর মামলায় আজই সিজিও কমপ্লেক্সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে মদন-পুত্র স্বরুপ মিত্রকে।

আইকোর মামলায় আগে ইডি-র জেরার মুখোমুখি হয়েছিলেন স্বরূপ। সোমবার সকাল ১১ টা ২০ মিনিটেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন মদন মিত্র।

সূত্রের খবর, গত সপ্তাহেই আজ সোমবার মদন মিত্রকে (Madan Mitra) ও আগামিকাল স্বরূপ মিত্রকে (Swarup Mitra) তলব করা হয়েছে।

উল্লেখ্য রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞাকেও (Manas Bhunia) সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাঁর কার্যালয়ে গিয়ে।

আইকোর মামলায় আজই মদন কে তলব CBI-এর

এই বিষয় নিয়ে এখন মদন মিত্র বার তাঁর দল তৃণমূলের দিক থেকে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন